হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- অপরিণত নবজাতকের দেহ উদ্ধার হল হাওড়া মালিপাঁচঘড়া থানা এলাকায়। শনিবার ওই নবজাতকের দেহ গঙ্গার ঘাটে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে গঙ্গায় স্নান করতে এসে এলাকার মানুষ গঙ্গার ধারে অপরিণত নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের দেহ উদ্ধার করে এবং পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। কিভাবে এই নবজাতকের দেহ গঙ্গার ঘাটে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- শহরে কার্বন নির্গমন থেকে দূষন কমাতে রাজ্য সরকার বন্ধ থাকা আরও বেশ কয়েকটি রুট সংস্কার করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভীর সিং কাপুর আজ কলকাতায় বলেন, মে মাসে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ট্রাম রুটকে সংস্কার করে ইতিমধ্যেই চালু করা হয়েছে। বন্ধ থাকা এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী […]
ফুট প্যাকেজিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন।
হুগলি, ২৪ আগস্ট:- অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জন। ২১ জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুরই এস আই হাসপাতালে। শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লীরোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় আজ দুপুরে এই ঘটনা ঘটে।এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি যায় হঠাৎই খুলে যায়। টিফিনের সময় কর্মিরা এক […]
আমি জঙ্গলমহলের ছেলে, কাটমানি খাওয়া নেতা নয় পান্তা খাওয়া নেতা, চন্দননগরে দিলীপ।
কুড়মি আন্দোলকারীরা দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করবে অভিষেকের বক্তব্য,, হুগলি, ২৫ মে:- দিলীপ ঘোষ,একবার তো উনি পাঠিয়েছিলেন লোক টাকা দিয়ে গাড়ি দিয়ে মিউনিসিপ্যালিটির জলের ট্যাঙ্কার দিয়ে লাভটা কি হল।দিলীপ ঘোষ জঙ্গলমহলের ছেলে।কুড়মি আদিবাসীদের ভালো করে জানে আর তারা আমাদের ভোটও দিয়েছে।ওনারা কালীঘাট থেকে বলে দেন যে জঙ্গলমহল হাসছে। অথচ কুড়িরাও কাঁদছে আদিবাসীরা ও কাঁদছে, ভূমিজ […]










