হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- নকল তেল তৈরীর কারখানার হদিস মিললো হাওড়ায়। দুটি নামী সংস্থার নারকেল তেল নকল করার খবর পেয়ে শনিবার হাওড়া থানা এলাকার মহেন্দ্র লাল লেনে একটি কারখানায় হানা দেয় হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের একটি দল। সেখান থেকে প্রায় প্রচুর পরিমাণ নারকেল তেল ও বিভিন্ন নামী নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার নকল লেবেল, খালি বোতল উদ্ধার হয়। এর পাশাপাশি দুটি বোতল সিল করার মেশিনও আটক করে পুলিশ। যদিও মালিক পলাতক। তাঁর খোঁজ চলছে।
Related Articles
স্কুলে সাধভক্ষণ শিক্ষিকার, অভিযোগে বিক্ষোভ, মূর্ছা গেলেন প্রধানশিক্ষিকা।
হুগলি, ২৩ এপ্রিল:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ব চলাকালীন স্কুলের ভিতরেই এক সহ শিক্ষিকাকে সাধ ভক্ষণ করানোর সময় অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়েন শিক্ষিকারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষিকা। ঘটনার খবর পেয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর তিয়াসা মুখোপাধ্যায় ও শিক্ষানুরাগী প্রাক্তন জেলা বিচারক নারায়ণ চন্দ্র চক্রবর্তী হাজির হয়ে পরিস্থিতি সামাল দেন। […]
বাড়ি বসেই করোনা পরীক্ষা
কলকাতা, ২০ মে:- এখন বাড়িতে বসেই করা যাবে করোনা পরীক্ষা। আইসিএমআর এর পক্ষ থেকে এমনই এক বিজ্ঞপ্তি জারি করে রেপিড অ্যান্টিজেন টেস্ট কিট এর ছাড় দেওয়া হল। কিছু কিছু সময় করোনা রিপোর্ট আসছে বেশ খানিকটা দেরি হচ্ছে। এবং তার সঙ্গে জড়িয়ে থাকা চিকিৎসা পদ্ধতিও বিলম্বিত হচ্ছে। যে সমস্ত মানুষ কোন সংক্রমিত ব্যক্তির কিংবা শুধুমাত্র উপসর্গ […]
তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত ।
কলকাতা, ১৫ জুন:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোন হাসপাতালে কত পি আই সি ইউ এবং কোথায় এস এন সি ইউ ইউনিট করা হবে তা নিয়ে দপ্তরের তরফে সব জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় […]







