হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- নির্বাচনের দিনক্ষন এখনও ঘোষনা হয়নি। তবে দিন ঘোষনা যখন-তখন হতে পারে। তাই আগেভাগেই সমস্তরকম প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই হুগলি জেলায় আসা ভোটিং মেশিন চেকিং এর কাজ সমাপ্ত হয়েছে। এবারে শুক্রবার থেকে ভোট কর্মীদের প্রশিক্ষন দেওয়া শুরু হলো। ১ম পর্যায়ের এই প্রশিক্ষনে আপাতত জেলার মোট ৩২০০০ কর্মীকে প্রশিক্ষন দেওয়া শুরু হলো। এই ৩২০০০ ভোট কর্মী জেলার মোট ভোট কর্মীর ৭৫ শতাংশ। হুগলি জেলার চারটি মহকুমার মোট ১৪টি কেন্দ্রে এই প্রশিক্ষন দেওয়া শুরু হলো। ১ম পর্যায়ের এই প্রশিক্ষন চলবে চারদিন ধরে। মোট ৩টি পর্যায়ে প্রশিক্ষন হবে। চুঁচুড়ায় হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এই প্রশিক্ষন কেন্দ্র ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) প্রলয় মজুমদার, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী সহ সরকারী আধিকারিকরা।
Related Articles
সিপিএম ও তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী বিজেপিতে যোগ শান্তিপুরে।
নদীয়া,৮ মার্চ:- আসন্ন পোর নির্বাচন কে মাথায় রেখে শান্তিপুর বি জে পির শহর মন্ডলের উদ্দোগে কর্মী সন্মেলনে শান্তিপুর বারটি ওয়ার্ডের সিপিএম ও তৃণমূল ছেড়ে ৪০০ কর্মী বিজেপিতে যোগ দিলেন । উপস্থিত ছিলেন নদীয়া জেলার দক্ষিণের সভাপতি অশোক চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে দিলেন । পৌর নির্বাচনের আগে দলে যোগ দেওয়াই শাসক দলের ভিতরে […]
দুর্ঘটনার কবলে বেচারাম মান্না, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- আসানসোল ও দুর্গাপুরে সুফল বাংলার বিপনী উদ্বোধন করে ফেরার পথে বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে রাজ্যের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। অল্পের হাত থেকে তিনি রক্ষা পেলেন মন্ত্রী। মন্ত্রীর কনভয়ের সামনে একটি গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় কনভয়ের পাইলট কার ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। তার পিছনে […]
জাতীয় স্তরের সাঁতারে চারটি পদক জয় চন্দননগরের শাশ্বতর।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- উপযুক্ত পরিকঠামো ছাড়াই লড়াই চালিয়ে জাতীয় স্তরে একটি সোনা ও তিনটি রূপোর পদক জয় হুগলির ছেলের।আসল বিষয়টি হচ্ছে উপযুক্ত পরিকাঠামো আর সেটি এই বাংলায় এখনো অনেক ক্ষেত্রেই নেই বললেই চলে। খেলাধুলার বিভিন্ন বিভাগে বিশেষ করে জেলাস্তরে পরিকাটামর অভাবে অনেক তরুণ স্বপ্ন দেখলেও বাস্তবায়িত করতে পারে না। শাশ্বত সেও কুড়ি পঁচিশ কিলোমিটার দূর […]










