রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন অভিযানে নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পুলিশের মারেই ওই নেতার মৃত্যু হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন তিনি। বামফ্রন্টে দাবি, নবান্ন অভিযানে সময় পুলিশের মারে মৃত্যু হয়েছে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলামের। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন,’মৃত্যু দুঃখজনক, কিন্তু কীভাবে মৃত্যু,তা জানা যাবে ময়নাতদন্তের পর।’ নবান্নে মা-প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন, ওই যুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিবার তা জানতোই না। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়নি।’বাম দলগুলির দাবি,পুলিশের লাঠি লেগে কিডনি ক্ষতিগ্রস্থ কিডনি ক্ষতিগ্রস্থ হওয়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম।যদিও মৃত্যু ঠিক কী কারণে তা পরে জানা যাবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’কিডনিতে কোনও সমস্যা ছিল কি না তদন্ত করছে পুলিশ।’সঙ্গে মৃতের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জোড়েন, পরিবার চাইলে একজনকে চাকরি দেওয়া হবে’।
Related Articles
শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম।
শিলিগুড়ি , ৪ সেপ্টেম্বর:- এ বছর শিলিগুড়ি শিক্ষা জেলার মধ্যে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম। যদিও রাষ্ট্রপতি পুরস্কারের জন্য রাজ্য যে ছয়জনের নাম পাঠিয়েছিল তাতে নাম ছিল সামসুল আলমের। কিন্তু দিল্লির চুড়ান্ত তালিকায় তিনি ছিলেন না। তবে রাজ্যের তালিকায় তিনি জায়গা করে নিয়েছে। এই […]
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন খানাকুলে।
খানাকুল, ১ জানুয়ারি:- ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়| বর্ষবরণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই মতো হুগলি জেলার খানাকুলের ঘাশুয়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কাজের মাধ্যমে তৃনমুল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ঘাশুয়া […]
রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপি বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে – পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ১০ মার্চ:- বাজেট অধিবেশনের সূচনায় তুমুল হই হট্টগোল সৃষ্টি করে রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিনের আচরণের জন্য বিজেপি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপির নেতারা […]










