কলকাতা , ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমের গত পয়লা নভেম্বর থেকে এখনো পর্যন্ত কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি এক হাজার ৮৬৮ টাকা ন্যূনতম সহায়ক মূল্য ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এছাড়াও সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ধান মজুত ক্ষমতা ৬৩ হাজার ৪৪ মেট্রিক টন থেকে বাড়িয়ে দশ লাখ তিন হাজার ৩৭৪ মেট্রিক টন করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৬৩ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
Related Articles
আইপিএলে প্রথম বাঙালি আম্পায়ার চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য
হুগলি, ৩০ মার্চ:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট লিগ। সেই খেলাতেই অন ফিল্ড আম্পায়ারিং করছেন বাংলার ছেলে অভিজিৎ। চন্দননগর চার মন্দির তলার বাসিন্দা অভিজিৎ এবার আইপিএলের ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। আইপিএল ইতিহাসে এই প্রথমবার একজন বাঙালি ম্যাচ পরিচালনা করছেন। এবার আইপিএলে ছটা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগেও তিনি বিভিন্ন ক্রিকেট […]
পোর্ট ট্রাস্টের নাম বদলে ছাত্র পরিষদের বিক্ষোভ, পড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল।
প্রদীপ সাঁতরা ,১৪ জানুয়ারি: .ছাত্র পরিষদের ডাকে গত সোমবার 13/01/20 তারিখ ১৫ নম্বর পোর্ট ট্রাস্টের মেইন অফিসের সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং প্রধানমন্ত্রী পোর্ট ট্রাস্টের নামকরণ করেছেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কিন্তু কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা এই নামকরণ মানছে না, কারণ এটা সম্পূর্ণ বাঙালির অপমান বলে তারা মনে করে। কেননা নেতাজির ডক বলে […]
অসিত রচনার দ্বন্দ্বের জের!
হুগলি, ১ আগস্ট:- চুঁচুড়া বানী মন্দির স্কুলের পরিচালন সমিতির পদ থেকে পদত্যাগ করলেন গৌরীকান্ত মুখোপাধ্যায়। গৌরী চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তৃনমূল কাউন্সিলর ও বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। গৌরীকান্তর অভিযোগ বিধায়ককে বদনাম করতে মিথ্যা কথা বলা হয়েছে। বানী মন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস রুম তৈরী হচ্ছে। গতকাল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই কাজ দেখতে […]










