কলকাতা , ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমের গত পয়লা নভেম্বর থেকে এখনো পর্যন্ত কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি এক হাজার ৮৬৮ টাকা ন্যূনতম সহায়ক মূল্য ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এছাড়াও সরাসরি ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ধান মজুত ক্ষমতা ৬৩ হাজার ৪৪ মেট্রিক টন থেকে বাড়িয়ে দশ লাখ তিন হাজার ৩৭৪ মেট্রিক টন করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ৬৩ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
Related Articles
লক ডাউনের মধ্যেই এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোন্নগরের নবগ্রামে।
হুগলি,২ এপ্রিল:- কোন্নগরের নবগ্রাম সি ব্লক এলাকায় লক ডাউনের মধ্যেই এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার দেহ উদ্ধার করে কানাইপুর ফাঁড়ির পুলিশ। এলাকার মানুষ জানায় এই এলাকায় ভাড়া থাকতো রিষড়ার বাসিন্দা রাজু দাস ও স্ত্রী লক্ষী দাস।গত পরশু দিন হটাৎ রাজু দাস ঘরে তালা দিয়ে কোথাও চলে যায়।এদিন ঘর থেকে […]
রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের ভাতা গ্রহণ না করার নির্দেশ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৩ জুন:- রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের পারিশ্রমিক ও ভাতা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। গতকাল ওই বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই অস্থায়ীভাবে যে উপাচার্য নিয়োগ করা হয়েছে, তা বৈধ নয়। তাই ওই উপাচার্যরা পারিশ্রমিক ও ভাতা গ্রহণ করতে পারবেন না। এর অন্যথা হলে, কড়া […]
আন্তর্জাতিক টেলিকলিং প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগের সন্দেহে গ্রেপ্তার ২ ।
কলকাতা , ২৯ সেপ্টেম্বর:- আন্তর্জাতিক টেলি কলিং প্রতারণা চক্র যাদের পেছনে আন্তর্জাতিক যোগাযোগ আছে এমনই একটি ঘটনায় দুজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই চক্র বিভিন্ন ভাবে গভমেন্ট কে প্রতারণা করত। টেলিফোন বিভাগ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ আসার পর এই তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দুজনকে গ্রেফতার […]







