কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃনমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে সামাজিক গনমাধ্যমকে আরও বেশি করে ব্যবহার করার লক্ষ্যে দলের সব বিধায়ক, সাংসদ ও জন প্রতিনিধিদের বিষয়টি গুরূত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আজ উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে দলের তথ্য প্রযুক্তি সেলের কর্মীদের প্রশিক্ষন দেওয়ার সময় এই বিষয়টির উপরে গুরূত্ব দেওয়া হয়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচী ও উন্নয়ন তুলে ধরে নির্বাচনের কাজে কিভাবে সামাজিক গনমাধ্যমকে ব্যবহার করতে হবে প্রশিক্ষনে সেই বিষয়টিও তুলে ধরা হয়। আগামীকাল দক্ষিন কলকাতার কর্মীদের নিয়ে এই প্রশিক্ষন দেওয়া ছাড়াও ধাপে ধাপে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই এই প্রশিক্ষন দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
Related Articles
হাওড়ায় বহুতলে আগুন।
হাওড়া, ৮ ডিসেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় বহুতলে আগুন। ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে এদিন আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। Post Views: 466
প্রয়াত প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স।
স্পোর্টস ডেস্ক, ২৪ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বৃহস্পতিবার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। আইপিএলের ধারাভাষ্যের কাজে তিনি ভারতে ছিলেন। প্রতিদিনই তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যেত মুম্বইয়ের স্টুডিওয়। অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেন জোন্স। Post Views: 440
মা হতে চলেছে শিলা , বেঙ্গল সাফারি পার্কে খুশির হাওয়া ।
সোজাসাপটা ডেস্ক , ২ আগস্ট:- ফের নতুন সদস্য আসতে চলেছে বেঙ্গল সাফারী পার্কে। আবার গর্ভবতী হয়েছে শীলা। মনে আছে তো সেই শীলাকে। এই শীলাই এর আগে তিনটি বাচ্চা দিয়েছিল । যার মধ্যে একটি বাঘ ছিলো সাদা বর্ণের । এবার আবার সে গর্ভবতী হয়ে পড়েছে । তবে এবার তার সাথীর পরিবর্তন হয়েছে । প্রথমবার স্নেহাশীস ছিলো […]









