কোচবিহার ,১১ ফেব্রুয়ারি:- ভিক্টোরিয়া কাণ্ডের পরও জয় শ্রীরাম নিয়ে পিছু হঠতে নারাজ বিজেপি৷ বরং এই স্লোগানেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাজনৈতিক ফায়দা ঘরে তোলার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে স্পষ্ট করে দিলেন মেরুকরণের রাজনীতি করেই বাংলায় ক্ষমতা দখলের পথে হাঁটছেন তাঁরা৷ এদিন মমতাকে অমিত শাহ কটাক্ষ করে বলেন, ‘জয় শ্রী রাম বললে মমতা দিদি অপমানিত হন। গোটা বিশ্বের কোটি কোটি মানুষ আমাদের আরাধ্য রামকে স্মরণ করে গর্বিত হন। আপনার সমস্যা হয়, কারণ আপনি তোষণ করে বিশেষ সম্প্রদায়ের ভোট পেতে চান। জয় শ্রী রাম যারা বলেন তাদের ভোট নেই ? আমি আপনাদের কথা দিচ্ছি, ভোট শেষ হতে হতে মমতা দিদিও জয় শ্রী রাম হয়ে যাবেন’। এদিন শাহ বলেন, জয় শ্রী রাম বলায় বাংলায় ১৩০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। ক্ষমতায় এলে সেই খুনিদের খুঁজে বার করে জেলে ভরবে বিজেপি সরকার।
Related Articles
ম্যাট্রিমনি সাইটে ব্যবসায়ী পরিচয় দিয়ে হুগলির তরুণীর থেকে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্ৰেপ্তার ২।
হুগলি, ১১ জুলাই:- ধৃতদের মধ্যে অভিষেক রায় এর বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতার গড়িয়া এলাকাতেও একটি ফ্লাট আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানকুলে। এরা দুজনে প্রধান অভিযুক্তের ম্যানেজার হিসাবে পরিচয় দিয়ে সম্পর্ক তৈরী করেছিলেন। ম্যাট্রমনি সাইট এর পরিচয়ের মাধ্যমে এত বড় ধরনের প্রতারনা হুগলি জেলা এই প্রথম বলে দাবি পুলিশের। এদিন হুগলী জেলার […]
রাজ্যের সঙ্গে সংঘাত, রাজধর্ম পালনের দাবি রাজ্যপালের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রার আগে নতুন করে তাঁকে উদ্বেগে ফেলতে চান না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। রাজ ভবনে আজ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রকে পাঠানো তাঁর দুটি চিঠি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল এই মন্তব্য করেন। তিনি বলেন, গোপন বিষয় গোপনীয়ই থাকা উচিত। যেহুতু মু্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন তাই তাঁকে নতুন করে […]
মদ খেয়ে অক্সিজেন পার্লারে মহিলাদের সঙ্গে অভব্যতা , আটক এক।
হুগলি , ৭ জুন:- মদ খেয়ে অক্সিজেন পার্লারে মহিলাদের সঙ্গে অভব্যতা, আটক একজন। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের অভিযোগ বেশ কিছুদিন ধরে একটি মুদিখানা দোকান থেকে মদ বিক্র হয়। পাশেই চলে মদের ঠেক। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। রবিবার গভীর রাতে মদ্যপ এক ব্যক্তি অক্সিজেন পার্লারে ঢুকে পড়ে। ক্লাবে কর্তব্যরত মহিলা ভলেন্টিয়ারদের সঙ্গে অভদ্রতা করে। […]








