পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- বোম ফেটে গুরুতর জখম হলেন দুজন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা পুলিন জানার বাড়িতে বাজি তৈরির কারখানা চলত। বুধবার সকালে দুজন বাজি বানানোর সময় হঠাৎ করে কোনও ভাবে আগুন লাগে বাজিতে। বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা, বিস্ফোরণের জেরে বাড়ির পাকার দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় টিনের চালা। আহত দুজনকে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক খড়্গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত হয়েছেন কানাই কর, রতন কর। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাজি তৈরির কারখানা বন্ধের দাবি তুলেছেন এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। খড়্গপুর থেকে আসে দমকল। আগুন নেভানোর কাজ চালায়।
Related Articles
গোঘাটে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দলের উপপ্রধান সহ সদস্যদের।
হুগলি , ২২ জুলাই:- পঞ্চায়েতে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো উপপ্রধানসহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের কুমুড়শা পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েত অফিসে চাবি দিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেনারেল মিটিং ও অর্থের মিটিং না করে একতরফা ভাবে কাজ করছেন। তাদের […]
শ্রীরামপুরে বিক্ষোভ মিছিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের।
হুগলি, ৯ জানুয়ারি:- পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার শ্রীরামপুরে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিভিন্ন দাবি জানানো হলো। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান যে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে প্রত্যেক মানুষের জন্য ওয়েলফার ফান্ড আছে। কিন্তু ল ক্লার্ক দের জন্য কোনরকম কোন ওয়েলফার ফান্ড নেই আমাদের দাবি কোন ল ক্লার্ক কর্মরত […]
বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা।
হাওড়া , ৯ এপ্রিল:-প্রচার সেরে দলীয় অফিসে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি যখন আন্দুল রোড ধরে গাড়ি নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ । রন্তিদেববাবু রক্ষা পেলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। যারা এই ঘটনায় […]







