সুদীপ দাস , ৯ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলায় বিজেপি শক্তি বৃদ্ধি করলেও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। বিজেপির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে বের হয় মহামিছিল। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ কল্যান ব্যানার্জী। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় থেকে গঙ্গার ধার হয়ে বালি মোড়ের কাছে হুগলি গার্লস স্কুলের সামনে গিয়ে সমাপ্ত হয়।
Related Articles
সাত সকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা।
আসানসোল, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও […]
শ্রীরামপুরে রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি, ১১ মার্চ :- বেলাঘাটার পর এবার শ্রীরামপুরে রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর করা হলো। বুধবার শ্রীরামপুর থানায় এই এফআইআর করেন শ্রীরামপুর শহর তৃনমূল ছাত্র পারিষদের সাধারন সম্পাদক প্রিয়ম চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র সংঙগীতকে বিকৃত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করার বিরুদ্ধে এই এফ আই আর করা হলো বলে তিনি যানান। রোদ্দুর রায়ের এই ভাবে […]
নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
কলকাতা, ১৪মার্চ;- ভোট পর্ব শেষ হবার পর ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত ইভিএম এবং ভি ভি প্যাড রাখা হয় স্ট্রং রুমে, থাকে যথেষ্ট পাহারা। অন্যান্য বারের মতন এবার থাকছে একটু অন্যরকম। স্ট্রং রুম বন্ধ করার সময় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সীলমোহর দিয়ে বন্ধ করেন। সূত্রের খবর এবারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে […]







