কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর! দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই যুবক গঙ্গায় ঝাঁপ মারে! একজনকে উদ্ধার করা হলেও আরেক যুবক জাকির সরদার ২১ বছর বয়স গঙ্গায় তলিয়ে যায়! কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ গঙ্গায় তল্লাশি চালাচ্ছে যুবকের খোঁজে ডুবুরি ও নামানো হয়! জানা যাচ্ছে কলকাতা তপসিয়ার বাসিন্দা জাকির সরদার ৭ বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিল, দ্বিতীয় হুগলি সেতু তে এসে ছবি তোলার নেশায় দুই বন্ধু গঙ্গায় ঝাঁপ মারে গঙ্গায় ঝাঁপ দেওয়ার সময় ভিডিও ফুটেজও তৈরি করা হয় কিন্তু তলিয়ে গেল জাকির সরদার সাত বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে টপসিয়া থানার পুলিশ এবং কলকাতা রিভার ট্রাফিক পুলিশ!
Related Articles
রিষড়া থানার কর্মসূচিতে যোগ দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন রিষড়া পৌরসভার মুখ্য-প্রশাসক।
হুগলি, ৮ জুলাই:- কথায় বলে এক ঢিলে দুপাখি মারা। সেটাই বাস্তবে করে দেখালেন রিষড়া পৌরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র। রাজ্য সরকারের কর্মসূচি সেভ ড্রাইভ সেফ লাইফ রিষড়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি একদিকে যেমন পৌরসভার পক্ষ থেকে সামিল হন এই কর্মসূচিতে, পাশাপাশি সাইকেল চালিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের বার্তাও মানুষকে দেন। রিষড়া থানার সামনে […]
শুধু বাবলু নয়, দুই গাড়ির সবাইকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি সুতন্দ্রার মায়ের।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- শুধু বাবলু যাদব নয়। দু’টি গাড়িতেই যারা যারা ছিল সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। পানাগড় দুর্ঘটনা কাণ্ডে চারদিনের মাথায় এসইউভি গাড়ির মালিক বাবলু গ্রেফতার হওয়ার পরে এমনই প্রতিক্রিয়া ওই দুর্ঘটনায় নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রীর। এ দিনই ছিল সুতন্দ্রার শ্রাদ্ধশান্তির কাজ। সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেনশুধু বাবলু নয়, দুই […]
উপ পৌরপ্রধানের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতেই উত্তপ্ত হয়ে উঠলো বাঁশবেড়িয়ার।
সুদীপ দাস , ১১ মে:- বাঁশবেড়িয়ার প্রাক্তন উপ পৌরপ্রধানের উপরে গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতেই উত্তপ্ত হয়ে উঠলো বাঁশবেড়িয়ার বিভিন্ন এলাকা। ব্যাপক ভাঙচুর করা হলো ঘটনায় অভিযুক্ত বাঁশবেড়িয়ার পৌরপ্রধানার স্বামী সোনা শীলের বাড়ি। বাড়িতে থাকা একাধিক মোটর বাইকে ভাঙচুরের পাশাপাশি ঘরে ঢুকে বিভিন্ন আসবাব পত্রে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বাঁশবেড়িয়া খেলার মাঠের সামনে […]







