ব্যারাকপুর,৭ ফেব্রুয়ারি:- জগদ্দল আছে জগদ্দলেই। গত লোকসভা নির্বাচনের পর থেকেই বোমা-গুলি কার্যত নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে। শনিবার রাতে ফের জগদ্দল থানার বাজার সংলগ্ন এলাকার এক বাসিন্দা কৃষ্ণা সাউয়ের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। ওইদিন দুষ্কৃতীদের ছোঁড়া বোমার স্পিন্টার ছিটকে এসে স্থানীয় এক মহিলার পেটে এসে লাগে। যদিও কি কারনে এই বোমাবাজির ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে কেউ জানাতে পারেন নি। এদিকে সিসিটিভি ক্যামেরায় ওই বোমাবাজির ঘটনাটির দৃশ্য ধরা পড়েছে। এলাকায় একের পর এক বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এদিকে উত্তেজনা থাকায় প্রশাসনের তরফে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রসঙ্গত,শুক্রবার রাতেও জগদ্দল থানার নতুন বাজারে দুষ্কৃতীরা বোমাবাজি করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে ফের এলাকায় বোমাবাজির ঘটনা ঘটল। এদিকে জগদ্দলে নিয়মিত বোমাবাজির ঘটনায় ক্ষুব্ধ সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ,পুলিশের মদতে দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করছে। আর সেই বোমাবাজির ঘটনায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তার ইঙ্গিতপুর্ন মন্তব্য,নির্বাচন ঘোষণা হোক। তারপর দেখছি এদের কোথায় পাঠানো যায়।
Related Articles
স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ চাষের জমিতে, অভিনব উদ্যোগ হুগলি কৃষি দপ্তরের।
হুগলি, ১১ জানুয়ারি:- বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো হুগলি জেলা কৃষি দপ্তর। আজ সিঙ্গুর ব্লকের ২ নং গ্রাম পঞ্চায়েতের আথালিয়ায় কৃষি জমিতে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। জেলা কৃষি দপ্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না […]
এই সংকটকালে রিষড়ার কোনো গরিব মানুষ অভুক্ত থাকবে না – বিজয় সাগর মিশ্র।
তরুণ মুখোপাধ্যায়,৩ এপ্রিল:- করোনার হুমকি থেকে মানুষকে রক্ষা করতে রিষড়া পুরসভা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন। আজ রিষড়া পুরভবনে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সাংবাদিকদের জানান দেশের এই সংকটকালে যাতে মানুষ কোনরকম কষ্টের মধ্যে না পড়েন বিশেষ করে গরীব মানুষেরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভার সমস্ত কাউন্সিলররা কাঁধে কাঁধ […]
মহিলাদের নিরাপত্তায় ছাত্রীদের সচেতন করতে হাওড়ার স্কুলে স্বয়ং সিদ্ধা কর্মসূচি।
হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- শুধু যুবতী,তরুণী বা গৃহবধূরাই নন, কন্যা শিশুরাও বিভিন্ন সময়ে সামাজিক নির্যাতনের শিকার হয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময়েই অজ্ঞতা একটা বড় ভূমিকা নেয়। তাই নারীদের এই অজ্ঞতা কাটানোর জন্য হাওড়া সিটি পুলিশের দাওয়াই ” এবার “স্বয়ং সিদ্ধা” কর্মসূচি। যার মাধ্যমে হাওড়া সিটি পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের সচেতন […]







