কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকে চালু হতে চলা স্কুলে সংক্রমণ প্রতিরোধে একগুচ্ছ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলে একটি করে আইসোলেশন কক্ষ রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।এর পাশাপাশি ২৮ পাতার এই নির্দেশিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক এবং প্রশাসনের ভূমিকা কি থাকবে পৃথক ভাবে তা উল্লেখ করা হয়েছে। প্রতিটি স্কুলে নোটিশ বোর্ডে শিক্ষক ও শিক্ষক কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে উল্লেখ করতে হবে। কোন সাক্ষাৎপ্রার্থী বা অভিভাবককে স্কুলের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। ছাত্র ছাত্রীরা একসঙ্গে প্রার্থনায় অংশ নিতে পারবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। স্কুলে কোন সামাজিক অনুষ্ঠান বা খেলাধুলার আয়োজন করা যাবে না। শৌচাগার নিয়মিত স্যানিটাইজ করতে হবে। প্রয়োজন ছাড়া শিক্ষক-শিক্ষিকারা যেন কোনভাবেই ছুটি না নেন সেই বিষয়টিও দেখতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকার এবং সরকার পশিত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসে পঠন-পাঠন শুরু হবে বলে আগেই জানানো হয়েছে।
Related Articles
হাওড়ায় বাস-কন্টেনার সংঘর্ষ। আহত কয়েকজন বাসযাত্রী।
হাওড়া , ২৪ জুন:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী একটি বেসরকারি বাস। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ এয়ারপোর্ট – আমতা রুটের একটি বাস বেসরকারি বাস কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমতার দিকে যাচ্ছিল। বাসটির পিছনেই ছিল একটি কন্টেনার। কোনা এক্সপ্রেসওয়ের […]
খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ।
হুগলি,২২ মে:- গত সোমবার মুম্বাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছিলো হুগলির পরিযায়ী শ্রমিকরা।প্রত্যেকের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য।খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে শ্রমজীবী কোভিড হাসপাতালে। আক্রান্তদের পরিবারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। চন্দননগর উর্দি বাজারে এক সঙ্গে ৪৮ জন পজিটিভ হওয়ার পর জেলায় একসঙ্গে তেরো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।মহারাষ্ট্র […]
পুরভোটে তৃণমূলের টিকিট বন্টন নিয়ে অসন্তোষ দলের অন্দরেই।
সুদীপ দাস, ৫ ফেব্রুয়ারি:- হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় টিকিট বন্টন নিয়ে ব্যাপক অসন্তোষ শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। শনিবার এই পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা আশীষ সেন(লাউ)-এর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। এদিন চুঁচুড়ার আখানবাজার মোড়ে এই দলীয় পতাকা হাতেই এমএলএর প্রার্থী তালিকা মানছি না, মানবো না বলে স্লোগান তোলে দলীয় কর্মীরা। আশীষবাবু অভিযপগ করে […]









