হাওড়া,২১ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ায় বিএনআর রেল কোয়ার্টারের প্রায় শতাধিক পরিবার অবশেষে আন্দোলনের পথে নামলেন। অভিযোগ এদের কোয়ার্টার খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করলে তারা এখান ছেড়ে কোথাও যাবেন না। বাসিন্দারা এদিন দাবি করেন তাঁরা কয়েক দশক ধরে এখানে বসবাস করছেন। কারও বাবা, কারও দাদা বা নিকটাত্মীয় রেলে চাকরি করতেন। তখন থেকেই তারা এখানে বসবাস করছেন। তাদের এখানকার ঠিকানায় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান সব রয়েছে। এখন তারা কোথায় যাবেন। এদিকে, এদিন এদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। তিনি ফোনে ডিআরএমকে এদের বিষয়টি জানিয়েছেন।
এদিন বিভাস হাজরা বলেন, “এরা এখানে প্রায় ৫০-৬০ বছর ধরে বসবাস করছেন। সকলের ভোটার কার্ড রয়েছে। আধার কার্ড রয়েছে। এদের পরিবারের ছেলেমেয়েরা এবার কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদের বাবা মা সারাজীবন এখানে ছিল। তারা অবসরের পর তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে আজকে এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই এদের এভাবে উচ্ছেদ করা যাবে না। বিকল্প ব্যবস্থা না করে বলপূর্বক এদের উচ্ছেদ করা যাবে না। আমি ডিআরএম, আরপিএফ-র সঙ্গে কথা বলেছি। আজকে আরপিএফ এসেছিল। আমি বলেছি বাড়ি মেরামতের প্রয়োজন থাকলে আমি প্রয়োজনে এক লক্ষ টাকা দিচ্ছি। বাড়ি মেরামত করে এদের এখানেই থাকার ব্যবস্থা করা হোক। জোর করে বাড়ি খালি করে দিয়ে উচ্ছেদ করা যাবে না। ডিআরএম বলেছেন আপনি চিঠি দিন। আমি দেখব।”Related Articles
ফের করোনার সংক্রমণ ঘিরে উদ্বেগ কলকাতায়।
কলকাতা, ১৭ মে:- ফের করোনার সংক্রমণ ঘিরে কলকাতায় উদ্বেগ ছড়িয়েছে। গত এক সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল কলকাতার বাসিন্দা ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন। নিয়মমাফিক পরীক্ষার সময় তাঁদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া […]
ভোটের আগে হাওড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ।
হাওড়া, ৩০ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের সলপ তেঁতুলকুলি এলাকায়। এই নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে, ভোররাত সাড়ে ৩টে নাগাদ ডোমজুড়ের তেঁতুলকুলি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মৌমিতা প্রামাণিকের বাড়িতে কে বা কারাও আগুন […]
পুজোর সময় ট্রাফিক ব্যবস্থা সচল রাখাই পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ। বললেন হাওড়ার পুলিশ কমিশনার।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- পুজোর সময় ট্রাফিক ব্যবস্থা সচল রাখাই পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার উত্তর খুরুট বারোয়ারী ক্লাব প্রাঙ্গণে পুজো উদ্বোধনে এসে ওই মন্তব্য করেন হাওড়ার সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, শুধু পুলিশ নয় অনেক ভলেন্টিয়ার্স , অনেক সাধারণ মানুষও পুলিশকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এবারও ট্রাফিককে সাহায্য […]










