হুগলি,২১ জানুয়ারি:- প্রেমের সম্পর্কে ভাঙ্গন প্রেমিকার গলায় ছুরি মেরে পলাতক প্রেমিক। ঘটনা ধনিয়াখালীর কাছারি পাড়া এলাকার। পুলিশ জানিয়েছে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল কাছারি পাড়ার সৌমি পালের সাথে ঘনস্যামপুরের আসগর মল্লিকের। সৌমি ধনেখালী শরৎ সেন্টেনারী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। আসগর মিলের শ্রমিকের কাজ করতো। সৌমির পরিবারের লোক জানিয়েছে গত কাল রাত আটটা নাগাদ আসগর বাড়িতে আসে সৌমির পড়ার ঘরে ঢুকে গলায় ছুরি চালায় আসগর। লুটিয়ে পড়ে সৌমি।রক্তাক্ত অবস্থায় প্রথমে ধনেখালী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় সৌমিকে পড়ে অবস্থার অবনতি হলে কোলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ।
Related Articles
বিজেপিকে আটকালেও, আগামীকাল সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালি যাচ্ছে। তবে সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন বলে দলীয় সূত্র জানানো হয়েছে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ওই প্রতিনিধি দলে থাকবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালির […]
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।
কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে। Post Views: 421
অপরাধ রুখতে ব্যাক্তিগত সিসিটিভিতেও নজরদারীর পরিকল্পনা চন্দননগর কমিশনারেটের।
হুগলি, ৮ ডিসেম্বর:- ক্লোজ-সার্কিট টেলিভিশন। অর্থাৎ সিসিটিভি। দিন কিংবা রাত যে কোনরকম ঘটনাই সিসিটিভি বন্দি হওয়া সম্ভব। বছর কয়েক আগে শুরু হয় সিসিটিভির পথ চলা। মাত্র এক দশকের মধ্যেই সিসিটিভি বিশ্বব্যাপী সহজলভ্য হয়েছে। ঘটে যাওয়া বাস্তবকে বন্দি করে রাখতে ওস্তাদ সিসিটিভি। তাই বিভিন্ন পর্যালোচনার ক্ষেত্রে সিসিটিভি ব্যাবহার আজ অবশ্যম্ভাবী। বিশেষ করে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে […]










