কলকাতা , ৩১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুরের বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে তিনি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে গিয়ে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন। এরপরে উত্তরকন্যা’-র কন্যাশ্রী বাংলোতে রাত্রি বাস করে মঙ্গলবার আলিপুর দুয়ারে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বুথস্তরের কর্মীদের নিয়ে দলনেত্রীর একটি সভা করার কর্মসূচি রয়েছে। ওই দিনই শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরে আসার আগে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব সঙ্গেও তিনি আলাদা ভাবে বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য দলনেত্রীর এই সফরের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচার শুরু করবে বলে আগেই জানিয়েছে।
Related Articles
বেআইনি নির্মাণ বন্ধে কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বেআইনি নির্মাণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এবার হাওড়া শহরে নতুন নির্মীয়মাণ বাড়ির অনুমোদনের ‘সামারি রিপোর্ট’ হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে পুরসভা সুত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির পুরসভা অনুমোদনের রিপোর্ট জানা যাবে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক বৈঠক করে এই তথ্য […]
খড়গ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ , ২৯ এপ্রিল:- , ২৯ এপ্রিল:- মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১২২ নাম্বার বুথে। নগরে কংগ্রেসের স্টিকার টোটো গাড়ি তে লাগিয়ে ভোটারদের বুথে ভোট দিতে নিয়ে আসার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খরগ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের ইনচার্জ আবুল কাশেম। Post Views: 438
শ্বাসনালীতে বেলুন আটকে গিয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর।
দ:২৪পরগনা,৪ মার্চ:- ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানা থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের আটঘেরি এলাকায়। গ্রামে পূজা থাকায় কিশোরী মোহনপুর থেকে বাবা নেপাল ও মা অপর্ণা বেরার সঙ্গে মামা শিবশঙ্কর বাঁশের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে মামার বাড়ির কাছে মেলায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গিয়ে বেলুন কেনে, বন্ধু বান্ধবীরা মিলে বেলুন ফোলাছিলো বলে জানা […]







