হুগলি , ৩০ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা। নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগানো থেকে শুরু করে জুতোর মালা পাড়িয়ে দিলো তৃণমূলের নেতা কর্মীরা। এরপর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এলাকায় ওঠে গদ্দার স্লোগান। এরপর বিধায়কের ছবি দেওয়া ফ্লেক্স পুড়িয়ে দেয় তৃণমূলের নেতা কর্মীরা। এরপর আনন্দ উৎসবে সামিল হন তৃণমূলের নেতা কর্মীরা। বিধায়ক প্রবীর ঘোষাল চলে যাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করলো তৃণমূল। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার বলেন উত্তরপাড়ার তৃণমূলের গদ্দার দল ছাড়ার ফলে দল শুদ্ধ হলো।উত্তরপাড়ায় আর তৃণমূল দলে দলাদলি থাকবে না। দল খুব ভালো ফল করবে।
Related Articles
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে ডানকুনি টোল প্লাজার কর্মীরা।
হুগলি,২০, এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু সোমবার থেকে চালু হলো ডানকুনি টোল প্লাজার কাজ।প্রায় ৩০০ কর্মী থাকলেও এই মুহূর্তে ১৫০ জন কর্মী নিয়ে চলছে কাজ। এদিন টোল কর্মীরা জানান এই মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। হাওড়া ও কলকাতা থেকে অনেক গাড়ি টোল দিয়ে যাতায়াত করছে।গাড়ি গুলি […]
যানজটের ফাঁসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হাওড়ায়।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অথচ রাস্তায় পর্যাপ্ত ট্রাফিক নেই বলে অভিযোগ। যানজটের কবলে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সামনেই উত্তেজনা। অভিযোগ, স্কুলের সামনে টোটোর ভীড়। পরীক্ষার্থীদের ঢুকতে সমস্যা। ট্রাফিক পুলিশকে ঘিরে বিক্ষোভ অবিভাবকদের। হাওড়া ময়দানের হাওড়া শিক্ষা সদন স্কুলের ঘটনা। হাওড়া ময়দানের চিন্তামণি দে রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় শুক্রবার সকালে দেখা […]
ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১, আহত-১
শুভজিৎ ঘোষ , ১৫ জুন:- ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১,আহত-১।ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডুগ্রাম মোড়ে।মোটর বাইকে করে গোঘাটের বড়মা থেকে শ্যামবাজারে ছেলের বিয়ের পাকা কথা বলতে এসেছিলে বাবা-মা।পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পাণ্ডুগ্রাম বাস স্টপেজের কোন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মারে। ঘটনা স্থলেই বাইকে থাকা এক মহিলার […]







