হুগলি , ২৭ জানুয়ারি:- হুগলী জেলার গোঘাটে ফের রাজনৈতিক উত্তেজনা। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোঘাট ১নং ব্লকের রুঘবাটি অঞ্চলের মদিনাতে। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে পুকুর এবং রাস্তার দুধারে। বিজেপির পক্ষ থেকে থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃনমূল অস্বীকার করেছে ঘটনার কথা। তৃনমূলের দাবি বিজেপির যা কিছু হবে সব তৃনমূলের উপর দোষ দেবে। নিজেদের মধ্যে অশান্তির ফলে এই ঘটনা ঘটছে বলে দাবি তৃনমূল কংগ্রেসর।
Related Articles
পুলিশের মধ্যে বেতন ও সুযোগ-সুবিধা পার্থক্য দূর করতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ মে:- সর্ব ভারতীয় আমলাদের সঙ্গে রাজ্যের আমলাদের বৈষম্য দূর করতে আগেই উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশ বাহিনীর মধ্যে বেতন ও সুযোগ-সুবিধা পার্থক্য দূর করতে তৎপর হলেন তিনি। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে কলকাতা পুলিশের পদক প্রদান অনুষ্ঠানে আইপিএস এবং ডব্লিউবিপিএস আধিকারিকদের মধ্যে বৈষম্য দূর করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের আগেই এ ব্যাপারে […]
হাওড়ায় বিজেপির প্রচারে রোড শো করলেন মিঠুন।
হাওড়া , ২ এপ্রিল:- নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল নন্দীগ্রামে হাইভোল্টেজ ভোটের পর বাংলায় তৃতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে আগামী ৬ এপ্রিল। এর আগে আজ শুক্রবার দুপুরে হাওড়ায় এসে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। এদিন মধ্য হাওড়ায় বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে রোড শো করেন বলিউডের সুপারস্টার অভিনেতা মিঠুন। দুপুর ৩-২০ নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে বর্ণাঢ্য রোড […]
ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর […]









