হাওড়া,২০ জানুয়ারি:- হাওড়ার ব্যাঁটরার পাওয়ার হাউস মোড় সংলগ্ন নরসিংহ দত্ত রোডের অলোকা অ্যাপার্টমেন্টে সোমবার দুপুর নাগাদ হঠাৎই আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ওই ঘরে ঘটনার সময় কেউ ছিলেন না। এই মুহূর্তে দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ করছে। তবে বহুতলের বাসিন্দারা সেখানে আটকে আছেন কিনা এখনও জানা যায়নি। আগুনের ধোঁয়া দেখতে এলাকার বাসিন্দারা দমকলে খবর দেন। বহুতলের চারতলায় ঘরে আগুন লেগেছে বলে জানা গেছে।
Related Articles
রাম কবে বিজেপির হল! ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পূজো দিয়ে প্রশ্ন রচনার।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন রচনা। সেখান থেকে ১৯,২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পুজো দেন ও জনসংযোগ করেন।প্রচন্ড গরমে বিভিন্ন এলাকায় চলে তার প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি। বহু […]
লকডাউনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। গ্রেফতার শতাধিক হাওড়ায়।
হাওড়া,১৮ এপ্রিল:- শুক্রবার প্রশাসনের তরফ থেকে হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকেই হাওড়া সিটি পুলিশ লকডাউন সফল করতে তৎপর হয়। শনিবার সকাল থেকেই লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। চলে ধরপাকড়। লকডাউন ভঙ্গকারী বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন সকাল থেকেই পুলিশ হাওড়ার বিভিন্ন থানা […]
বকেয়ার দাবিতে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ হাওড়া পুরসভায়।
হাওড়া, ১৮ মার্চ:- তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না কয়েক মাস ধরে।ডেঙ্গু প্রতিরোধ অভিযানে কাজ করে চলেছেন নিয়মিত। বাধ্য হয়ে মঙ্গলবার বকেয়া মেটানোর দাবিতে হাওড়া পুরসভার মূল গেট কালো ওড়না দিয়ে বেঁধে দিয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভ চলাকালীন এদিন পুরসভায় প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। টাকা না পেলে ডেঙ্গু বিজয় অভিযান স্তব্ধ করে দেবার […]










