কলকাতা , ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। শহরের যে গুরুত্বপূর্ণ ভবনগুলি যথা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফোর্ট উইলিয়াম, সেগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।এবার রেড রোডের কুচকাওয়াজ হবে দর্শকশূন্য শুধু নিমন্ত্রিতরাই থাকবেন। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য পরিদর্শন করবে কলকাতার পুলিশ, উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ অফিসারেরা। রেড রোডে মোতায়েন থাকবে কযেক শো পুলিশ কর্মী, কমব্যাট ফোর্স, মোর্চা ফোর্স। প্রতিটি মেট্রো স্টেশনে থাকছে পুলিশের বাড়তি নজরদারি। থাকছে 4 টি বাঙ্কার, থাকছে না কোন ওয়াচটাওয়ার। থাকছে কলকাতা পুলশের স্নিফার ডগও। পাশাপাশি গঙ্গার ঘাটেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন বহুতলের উপর থেকেও চলবে নজরদারি। ২৬ তারিখ সকাল থেকে শহরের রাস্তায় থাকবেন ডিসি, জয়েন্ট সিপি পদ মর্যাদার অফিসাররা। সকাল দশটায় অনুষ্ঠান শুরু হবে এবং সাড়ে দশটায় রাজ্যপাল পতাকা উত্তোলন করবেন।
Related Articles
টেকনিক ও চাপের মুখে পারফরম্যান্সের ক্ষেত্রে ভারতের সেরা ব্যাটসম্যান দ্রাবিড় , মত রশিদ লতিফের।
স্পোর্টস ডেস্কষ, ৭ জুন:- ন’য়ের দশক থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে যাঁরা টেস্ট খেলেছেন, তাঁদের মধ্যে ব্যাটিং টেকনিকের কথা উঠলে সবার আগে আলোচনা হয় রাহুল দ্রাবিড়কে নিয়ে। টেস্টে তো বটেই, একদিনের আন্তর্জাতিকেও ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। খেলা ছেড়েছেন কয়েক বছর হল। তবে এখনও শুধু ভারতের ক্রিকেটপ্রেমী বা প্রাক্তন ক্রিকেটারদের কাছেই নয়, অন্যান্য দেশগুলিতেও […]
তিন রাজনৈতিক দলের প্রার্থী একই পরিবারের তিন জা, কাকে ভোট দেবে ধন্দে পরিবার।
হাওড়া, ১ জুলাই:- হাওড়ায় একই পরিবারের তিন বৌমা (তিন জা) এবার তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। কোন বৌমাকে ভোট দেবেন তা নিয়ে বেশ ধন্দে পড়ে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পঞ্চায়েত ভোটে দম ফেলার ফুরসৎ নেই হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদরা সরকার পাড়ার বোস পরিবারে। তিন দলের প্রার্থী একই পরিবারের […]
সাথে কীর্তনের দল, হুগলিতে রাম নাম করলো তৃণমূলও, রাম নবমীতে চমক দিলেন চুঁচুড়ার বিধায়কের।
হুগলি, ৬ এপ্রিল:- ২০১৯ সাল। সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কমবয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। এনিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিল, এবার ২০২৫। সামনের বছর বিধানসভা ভোট। তার আগে রামনবমী মিছিল বেশ জমিয়ে করতে চাইছে বিজেপি।সবরকম উদ্যোগ নিচ্ছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান […]








