হাওড়া , ২৪ জানুয়ারি:- শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রবিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে আনা হয়। তিনি এই মুহুর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। অরূপ রায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন। হাসপাতালে ছুটে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অরূপবাবুর শারীরিক পরীক্ষা চলছে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হতে পারে। গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি।এরপর বাড়ি চলে যান। বাড়িতে চিকিৎসক এসে ওষুধপত্র দেন। কিন্তু ভোররাত তিনটে নাগাদ ফের বুকে ব্যথা অনুভব করেন। এরপর আজ সকালে চিকিৎসক এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
Related Articles
দুষ্কৃতিদের তোল্লাই দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়! নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের।
হুগলি, ২ এপ্রিল:- বিজেপি কর্মিদের মারধোরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে গত ২৯ মার্চ ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতি সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা জশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের। অসিত মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারীক রাজীব কুমারকে মেলের […]
আই এস আই এর যোগ থাকার সন্দেহে তারকেশ্বরের যুবক ধৃত গুজরাটে।
হুগলি, ৩ আগস্ট:- আইএসআই যোগে গুজরাটে ধৃত তারকেশ্বর এর যুবক। আর এই ঘটনা জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে ছেলে দোষী নয় বলেই মনে করে ধৃতের পরিবার। জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে গুজরাট পুলিশের এটিএস রাজকোট থেকে বাংলার তিনজনকে গ্রেফতার করে। আর তাদের মধ্যে একজন হুগলি জেলার তারকেশ্বর এর বাসিন্দা আমান মালিক। আমানের […]
শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বিশেষ পূজা বেলুড় মঠে।
হাওড়া, ২৩ জুন:- রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি মহারাজ গত ১১ জুন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মহাসমাধি অর্জন করেন। শ্রদ্ধেয় মহারাজের স্মরণে শ্রীশ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা এবং হোম অর্পণের এবং শ্রদ্ধেয় মহারাজের স্মরণে বেলুড় মঠে ভগবান গীতা, কথামৃত পাঠ ও ভজনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানটি সকাল ৮:০০ টা থেকে […]










