হুগলি , ২০ জানুয়ারি:- বিধায়ক হিসাবে নিজের ব্যার্থতা স্বীকার করলেন উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার কোন্নগর স্টেশন লাগোয়া একটি অরাজনৈতিক সংগঠনের ডাকা মঞ্চে কোন্নগরের নৈটি রোডের বেহাল দশা নিয়ে সরকারের কাজের সমালোচনা করেন। বিধায়কের আশংকা বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য দলের একাংশ রাস্তা সংস্কারের কাজ কে বাধা দিচ্ছে। তার অভিযোগ হুগলি জেলার কোন্নগরের একটি ব্যস্ততাম রাস্তা নৈটি রোড।রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছেl বারংবার স্থানীয় পঞ্চায়েত আশ্বাস দিলেও কাজটি না হওয়ার তার এই ক্ষোভl যদিও কানাইপুর পঞ্চায়েত প্রধান আছেলাল যাদব জানিয়েছেন রাস্তাটি মেরামতির প্রক্রিয়া শুরু হয়েছে আগামী মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবেl
Related Articles
বন্যা কবলিত উদয়নারায়ণপুর পরিদর্শনে মন্ত্রী অরূপ রায়। আড়াই কোটি টাকার সাহায্যের ঘোষণা।
হাওড়া , ৭ আগস্ট:- হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুর ঘোষপাড়াতে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে তিনি সেখানে প্লাবিত এলাকা ঘুরে দেখেন। দুর্গত এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পাঁচশো মানুষের হাতে ত্রাণ তুলে দেন। উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। সেখানে বন্যায় ক্ষয়ক্ষতির ও পুনর্বাসনের জন্য সমবায় দপ্তর থেকে আড়াই কোটি […]
ভগবান বিষ্ণুর চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে অবাক করে দিলেন বিধায়ক।
হুগলি,৭ ফেব্রুয়ারি:- কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন আপ্তবাক্য টি কতো ধ্রবসত্য তা পূর্ব্ বর্ধমানের তৃনমূল কংগ্রেসের ছোট থেকে বুড়ো আবালবৃদ্ধবনিতার প্রানের মানুষ পূর্বস্থলীর বিধানসভা হতে বিপুল মানুষের আর্শীবাদে নির্বাচিত বিধায়ক এবং মা মাটি মানুষের তিন তিনটি গুরুত্ব পূর্ণ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ কে দেখে বোঝা যায় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ব্যস্ত রাজনৈতিক […]
খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ।
মহেশ্বর চক্রবর্তী , ৬ আগস্ট:– এবার হুগলির খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে গৌরহাটি রামকৃষ্ণ মঠ। জল থই থই চারপাশ। মাঝে মধ্যে দ্বীপের মতো জেগে রয়েছে কিছু কিছু ঘর। অবশ্য ঘর নয়, বরং কাঠামো বলাই সঙ্গত। কারণ, চাল নেই। ভেঙে পড়েছে মাটির দেওয়াল। পাকার বাড়িগুলো বন্যার জলের মধ্যে সামান্য জেগে রয়েছে। আর সেই মর্মান্তিক দৃশ্য দেখতে […]








