হুগলি , ২০ জানুয়ারি:- বিধায়ক হিসাবে নিজের ব্যার্থতা স্বীকার করলেন উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার কোন্নগর স্টেশন লাগোয়া একটি অরাজনৈতিক সংগঠনের ডাকা মঞ্চে কোন্নগরের নৈটি রোডের বেহাল দশা নিয়ে সরকারের কাজের সমালোচনা করেন। বিধায়কের আশংকা বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য দলের একাংশ রাস্তা সংস্কারের কাজ কে বাধা দিচ্ছে। তার অভিযোগ হুগলি জেলার কোন্নগরের একটি ব্যস্ততাম রাস্তা নৈটি রোড।রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছেl বারংবার স্থানীয় পঞ্চায়েত আশ্বাস দিলেও কাজটি না হওয়ার তার এই ক্ষোভl যদিও কানাইপুর পঞ্চায়েত প্রধান আছেলাল যাদব জানিয়েছেন রাস্তাটি মেরামতির প্রক্রিয়া শুরু হয়েছে আগামী মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবেl
Related Articles
হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।
হাওড়া, ১৯ এপ্রিল:- লিলুয়ার জগদীশপুরে বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। জানা গেছে, তৃণমূল থেকে দল বদলে বিজেপিতে আসা এক নেতার বাড়ির নিচে দলীয় কার্যালয় উদ্বোধনের পর থেকেই মতানৈক্যের সূত্রপাত। ওই কার্যালয় উদ্বোধন করে যান শ্রীরামপুরের বিজেপি প্রার্থী। এরপর থেকেই মতানৈক্য শুরু হয় দুই গোষ্ঠীর। প্রতিবাদে ধর্নায় বসে যান এলাকার ‘আদি’ নেতা সোমনাথ নস্কর ও তাঁর […]
‘লকডাউন মেনে চলুন’, কলকাতার রাস্তায় ঘুরে আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা,২১ এপ্রিল:- মঙ্গলবার নবান্ন থেকে বের হয়ে কোলকাতা শহর পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমে তাকে অন্য ভুমিকায় দেখা গেলো, নাগরিকদের সচেতন করতে গাড়িতে বসেই মাইকে প্রাচার করেন তিনি।পার্কসার্কাস, তপসিয়া , মাঠপুুকুর সহ একাধিক জায়গা তিনি পরিদর্শন করেন। এই সব জায়গগুলিতে গাড়ি দাঁড় করিয়ে মাইকে করোনা ও লকডাউন নিয়ে নানা বার্তা দিতে […]
হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মারার ঘটনায় অস্ত্রসহ অভিযুক্ত আটক।
হাওড়া, ১৫ মে:- হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। পুলিশ জানিয়েছে, ছুরিকাহত মহিলার ছেলেটির সঙ্গে পূর্ব পরিচিতি ছিল। মহিলার স্বামী ও বালেশ্বর যাদব মুম্বইয়ের একটি হোটেলে কাজ করতেন। […]










