কলকাতা , ১২ জানুয়ারি:- নারদা, সারদা ও আইকোরকাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে কুনাল দাবি করেন, আইকোরের অনুষ্ঠানে গিয়ে ওই সংস্থার হয়ে প্রচার করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হবে না? তিনি জানান, নারদ তদন্তে শোভন চট্টোপাধ্যায়কে ছাড় দেওয়া হচ্ছে। নারদ, সারদা কাণ্ড ছাড়াও আইকোর কাণ্ডে শোভনকে গ্রেফতার করতে হবে। পুরসভার লাইসেন্সের জন্য মেয়র থাকাকালীন শোভন ঘুষ নিয়েছেন বলে দাবি কুণালের। বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে যে কথা বলে আসছি এখনো সেই কথাই বলছি। যারা চক্রান্ত করেছিলেন তাদের মধ্যে ৯০% এখন বিজেপিতে চলে গেছেন।’ বিজেপি এখন ঘুষখোরদের পাশে দাঁড়াচ্ছে বলে কটাক্ষ করেছেন কুনাল
Related Articles
ফের চুঁচুড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
হুগলি, ১৫ জুন:- আবারো চুঁচুড়া থানায় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার ২ নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান এলাকায়। পেশায় গ্রন্থাগার দপ্তরে চাকরিরত দেবাশীষ ভট্টাচার্য প্রচন্ড দাবদাহ ফলে যে ঘরে এসি লাগানো রয়েছে সেই ঘরেই সকলে ঘুমান। অপর একটি ঘর ফাঁকাই থাকে। হঠাৎ সকালবেলা উঠে তার বাড়ির লোক লক্ষ্য করেন ফাঁকা ঘরের […]
পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ল ২ পরীক্ষার্থী, পুলিশের হাত ছাড়িয়ে চম্পট দিল ১ জন
বাঁকুড়া , ২১ ডিসেম্বর:- রবিবার আদালতের গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য জাজশিপ পরীক্ষা চলার সময় বিষ্ণুপুর শিবদাস বালিকা বিদ্যালয় এবং কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে দুই পরীক্ষার্থীদের মোবাইল সমেত হাতেনাতে ধরে ফেললেন পরীক্ষকরা। তাঁদের পরীক্ষার নিয়ম ভাঙার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। ওই দুজনকে বিষ্ণুপুর থানায় নিয়ে আসার সময় পুলিশের হাত ছাড়িয়ে দৌড় মারে এক পরীক্ষার্থী। […]
দিদির পুলিশের কাছে ১০০ বার ক্ষমা চাইতে পারি জানালেন অনুব্রত।
সোজাসাপটা ডেস্ক, ৩০ মে:- অবশেষে দলের নির্দেশ মত রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেও যার প্রভাবে শুধু বীরভূম নয় পার্শ্ববর্তী জেলাগুলোতে ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেতো’ আজ সেই “চড়াম চড়াম” শব্দবন্ধের স্রষ্টা অনুব্রত মণ্ডল তথা বীরভূমের কেষ্ট নিঃশর্ত ক্ষমা চাইলেন দলের নির্দেশে। […]








