হাওড়া , ১২ জানুয়ারি:- সাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন 55 বছর বয়সের মুকুল গিরি। তিনি গঙ্গাসাগর এলাকার বাসিন্দা। সকালে বুকে ব্যথা নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের উদ্যোগে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাডে। সেখান থেকে আম্বুলেন্সে করে গ্রিন করিডোরের মাধ্যমে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। গত বছরে মূখ্যমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন। গত বছরে ভিন রাজ্যের এক বাসিন্দাসহ কয়েকজন মেলা প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়লে এই পরিষেবার মাধ্যমে তাঁদের জীবন রক্ষা করা সম্ভব হয়।
Related Articles
গরু নিয়ে পার হওয়ার সময় বাবা ও দাদাদের চোখের সামনেই মহানন্দায় তলিয়ে গেল এক কিশোর।
মালদা ,৩১ মে:- গরু নিয়ে পার হওয়ার সময় বাবা ও দাদাদের চোখের সামনেই মহানন্দাই তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার ভেবা গ্রাম সংলগ্ন মহানন্দা নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই দাদার সাথে সাথে গরু নিয়ে নদী পারাপার করছিলেন ওই কিশোর। হঠাৎ বড় ভাইয়ের হাত চ্যুত হয়ে নদীর গর্ভে তলিয়ে যায় ছোট ভাই […]
ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ ভারত সেবাশ্রম সংঘের।
তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার […]
রাস্তা তৈরি কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হরিপাল।
হুগলি, ৩১ মে:- বাড়ির রাস্তা তৈরি কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হরিপালের খামারচন্ডি গ্রাম। ঘটনায় হরিপাল কলেজের সামনে তৃণমূল কংগ্রেসের কার্ষালয়ে ভাঙচুর করার অভিযোগ বিজেপি দুস্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী ইটের ঘায়ে আহত হয়েছে। পাশাপাশি বিজেপির এক […]






