হাওড়া , ৯ জানুয়ারি:- হাওড়া স্টেশন সংলগ্ন দিঘা হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুস্কৃতিকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম আব্দুল কাদির ও গুলাম ওয়ারিশ। বিহারের ভাগলপুর থেকে এরা এসেছিল বলে জানা গেছে। এদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ এদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আনা হয় হাওড়ার গোলাবাড়ি থানায়। পরে সেখান থেকে এদের আদালতে তোলা হয়।
Related Articles
করোনা অতিমারীর জের। ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠের দরজা।
হাওড়া , ২০ এপ্রিল:-করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি এখন বেসামাল। এই পরিস্থিতিতে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠও। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে। পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানা গেছে। উল্লেখ্য, […]
হাত বাড়ালেই মুদি সামগ্রী , বিনা পয়সার ফুড জাংশান রিষড়ায়।
সুদীপ দাস , ১৭ মে:- হাত বাড়ালেই মিলবে তেল, নুন, মশলা, সাবান সহ মুদিখানার জিনিসপত্র। যার জন্য গাটের কড়ি খরচ করতে হবে না কাউকে। তবে এই ব্যাবস্থা শুধু তাঁদের জন্যই যাদের গাটে সত্যিই কড়ি নেই! লকডাউনের বাজারে যারা সত্যিই অভূক্ত। সেইসমস্ত মানুষদের কথা চিন্তা করে হুগলীর রিষড়া বারুজীবি এলাকায় খোলা হয়েছে ভবানী ফুড জংশন। নেপথ্যে […]
চন্দ্রযান-৩ সফলতার শরিক চুঁচুড়ার অমরনাথ, সকাল থেকেই এলাকায় মিছিল, চলছে মিষ্টিমুখ।
হুগলি, ২৬ আগস্ট:- চন্দ্রযান ৩ সফলতার শরিক বাঙালীদের মধ্যে রয়েছেন চুঁচুড়া অমরনাথ নন্দী। পাড়ার ছেলের গর্বে আনন্দে মিস্টি মুখ করানো হল পথ চলতি মানুষ গাড়ি চালকদের। চন্দ্র যান ও অমরনাথের ছবি দিয়ে ফ্লেক্স ছাপিয়ে এলাকা প্রদক্ষিণ পল্লীবাসীর। চাঁদে পৌঁছে গেছে ভারত। চন্দ্রযান এর যাত্রাপথ এবং চাঁদের পৃষ্ঠে নামার পর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের কর্মকান্ডের […]









