হাওড়া, ৬ জানুয়ারি:- রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল পরিচালিত হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। তাঁর অভিযোগ, নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে মানুষকে আসতে বলার পরেও পরপর চারবার ছবি তোলার তারিখ বদল করা হয়েছে। এতে মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ক্ষোভ পড়ছে আমাদের উপর। আগামী দিনে এর প্রতিফলন ভোটের বাক্সেও পড়বে বলে তাঁর দাবি। তিনি বলেন, এই গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্যসাথী প্রকল্পে জঘন্য কাজ হচ্ছে। জেলা পরিষদের সঙ্গে পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েত সমিতির সঙ্গে পঞ্চায়েতের কোনও সমন্বয় না থাকাই এর কারণ বলে তিনি ব্যাখ্যা করেন।
Related Articles
পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার।
হাওড়া,৬ ডিসেম্বর:- পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া […]
হাওড়ায় বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।
হাওড়া, ১ জানুয়ারি:- ইংরেজি বছরের প্রথম দিনেই দুর্ঘটনা হাওড়ায়। আন্দুল থেকে হাওড়া আসার পথে যাত্রীবোঝাই বাসের সাথে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। হাওড়াগামী বাস যখন আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ ব্রিজে উঠছিল সেই সময় উল্টোদিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে বাসে। দুর্ঘটনায় আহতদের নিয়ে […]
হাওড়ার আবাসনে একাধিক ফ্ল্যাটে দু:সাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
হাওড়া, ৫ আগস্ট:- থানা এলাকার রাজবল্লভ সাহা লেনের একটি আবাসনে একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। তালা ভাঙার ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটলেও আবাসনের একাধিক ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে লুটপাট। নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার […]








