কলকাতা , ৫ জানুয়ারি:- আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেসক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিনামূল্যে প্রেসক্লাবকে কসবায় জমি দেওয়া হলো। এবার তোমরা নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরি করে নিও।’ মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই প্রেসক্লাবকে ফ্ল্যাট তৈরির জন্য জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিন রাজ্য সরকার তাতে স্বীকৃতি দিল।
Related Articles
দিন আনা দিন খাওয়া এই মুহুর্তে কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার প্রাক্তন তৃণমূল পুরপিতা।
হাওড়া,৭ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনের জেরে বিপদে পড়েছেন হাওড়ার ১৯ নং ওয়ার্ডের মুসলিম অধ্যুষিত দিন আনা দিন খাওয়া অনেক পরিবার। এরা মূলত হাওড়ার ছোট ছোট ঢালাই ঘরে কাজ করে দৈনিক আয়ে সংসার চালান। কেউ করেন শ্রমিকের কাজ। কেউবা ভ্যান চালান। কেউ ট্রলি বা রিক্সাও চালান। এমন পরিবারগুলি এই বর্তমান লকডাউন পরিস্থিতিতে কার্যত […]
করোনা সচেতনতায় প্রচার শেওরাফুলি ও সিঙ্গুরে।
হুগলি,২৩ মার্চ:- মুখ্যমন্ত্রী ও সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা সচেতনতায় রাস্তায় নামলো বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । মানুষকে সচেতনতা মূলক প্রচারপত্র দেবার পাশাপাশি মাস্কও বিলি করলেন বিনামূল্যে। এবং মানুষকে আসস্ত্ত করতে বলেন কোনো গুজবে কান দেবেন না। যেকোন পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর এর পাশাপাশি তিনিও যে সর্বত্র মানুষের […]
সাহায্য চেয়ে তৃণমূল মন্ত্রীর দরবারে বিজেপির সক্রিয় কর্মী।
হাওড়া , ১০ সেপ্টেম্বর:- আমফানে ক্ষতিগ্রস্ত দলেরই সক্রিয় এক কর্মীর ( বিগত ১৯৯৫ সাল থেকে বিজেপি করে আসা ) পরিবারকে সাহায্য করা তো দূর অস্ত, উল্টে তাঁর থেকেই টাকা দাবি করেছিলেন খোদ বিজেপির এক মন্ডল সভাপতি। এমনকি, রাস্তা থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছিল। শেষমেশ ওই বিজেপি কর্মী হাওড়ার বালি থানায় গিয়ে দলের মন্ডল সভাপতির […]






