হাওড়া,১৭ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। স্বামীজীর মন্দিরে ভোরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা, হোম প্রভৃতির আয়োজন করা হয়। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর স্বামীজীর মন্দিরের সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে ভোর থেকেই বিভিন্ন অনুষ্ঠান চলছে। এদিন জন্মতিথি উৎসব উপলক্ষে সভা মন্ডপেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে কঠোপনিষদ পাঠ, উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল, মার্গ সঙ্গীত, ভজন, বাঁশীবাদন, যুগলবন্দী। এছাড়াও ধর্মসভার আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড়মঠে অগণিত মানুষ ভিড় জমিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
Related Articles
মাছের সংখ্যা বৃদ্ধিতে দুমাস সমুদ্রে মৎস্য শিকার বন্ধের বিজ্ঞপ্তি জারি।
কলকাতা, ১৪ এপ্রিল:- প্রজনন হার বাড়িয়ে মাছের সংখ্যা বৃদ্ধি করতে রাজ্যের মৎস্য দফতর সমুদ্রে মৎস্য শিকারে দুমাসের নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন– এই ৬১ দিন সমুদ্রে সব ধরণের মৎস্য শিকার বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ওই সময়ের জন্য পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রে ১২ নটিক্যাল মাইল প্রায়, ২২.২২ কিমি পর্যন্ত মৎস্য […]
করোনা আক্রান্ত বিশ্বের আরও দুই তারকা ফুটবলার ।
স্পোর্টস ডেস্ক , ৪ সেপ্টেম্বর:- মারণ ভাইরাসে আক্রান্ত হলেন স্প্যানিশ তারকা দিয়েগো কোস্তা (Diego Costa) এবং কলম্বিয়ান ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াস। বৃহস্পতিবার রাতে ক্লাবের তরফ থেকে টুইট করে একথা জানানো হয়। ছুটিতে থাকাকালীনই করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন এই দুই তারকা ফুটবলার। আপাতত তাঁরা দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন এবং সমস্ত কোভিডবিধি মেনে চলছেন। এদিকে, শুক্রবারই অনুশীলনে উপস্থিত […]
হাওড়াতেও কিছু এলাকা সিল করল পুলিশ।
হাওড়া,১১ এপ্রিল:- দেশজুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন শুরু হলেও অনেকেই তা মেনে না চলায় হাওড়ার কয়েকটি এলাকাকেও হটস্পট হিসেবে চিহ্নিত করল প্রশাসন। ওইসব এলাকায় করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। ওই গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিল করে দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। ওইসব এলাকায় বাড়ি থেকে বাইরে বেরতে হলে পুলিশের অনুমতি লাগবে। এলাকার কোনও দোকানপাট খোলা […]







