দার্জিলিং, ৩ জানুয়ারি:- দার্জিলিঙে বাদামতাম এ দামাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান গঙ্গাসাগর পঞ্চকুঠির গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। আগ্নিকান্ডের ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে যে শনিবার দার্জিলিংএ একটি শ্রাদ্ধানুষ্ঠানে যান গঙ্গাসাগর পঞ্চকুঠি। এবং সেই সময় আচমকাই গাড়িটিতে আগুন ধরে যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন গাড়িটিকে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয়। এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে কিভাবে আগুন তা জানা যায়নি। যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
এ বছরের মতো স্থগিত টি-২০ বিশ্বকাপ, অনুষ্ঠিত হবে আইপিএল।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- অবশেষে চলতি বছরের জন্য স্থগিতই হল টি-২০ বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। এর ফলে ওই একই সময়ে আইপিএল আয়োজনের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সামনে যে আর কোনও বাধা রইল না, তা বলাই বাহুল্য।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। […]
হিন্দমোটরে অবৈধ গাঁজার ঠেক ভাঙল পুলিশ।
হুগলি, ১৮ জুলাই:- হুগলি জেলার হিন্দমোটর স্টেশন এলাকায় অবৈধ গাঁজার ঠেক নিজেরাই ভেঙে দিলো এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল স্টেশন এলাকায় বেআইনি ভাবে গড়ে উঠেছিল গাঁজার ঠেক। এই রাস্তা দিয়েই ছেলে মেয়েদের যেতে হয় স্কুলে। তাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছিল। এলাকার মহিলাদেরও উত্যক্ত করতো এই গাঁজার ঠেকে আসা দুষ্কৃতীরা। এই নিয়ে এলাকার মানুষ উত্তরপাড়া […]
লাগাতার কর্মবিরতির হুমকি হাওড়ায় সাফাই কর্মীদের।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ১০০ দিনের কর্মীদের মজুরি বৃদ্ধি, মৃত কর্মীর সন্তানদের স্থায়ী চাকরির ব্যবস্থা, গ্রাচ্যুইটি এবং পেনশনারদের বকেয়া টাকা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে দেবার দাবিতে শুক্রবার দুপুরে হাওড়া পৌরনিগমের গেটের সামনে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ। এদের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। ১০০ দিনের কর্মীদের মজুরী বৃদ্ধি করতে হবে। […]










