বাঁকুড়াঃ ,২ জানুয়ারি:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায়। শনিবার দুপুরে ঐ এলাকায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের তরফে জমা রাখা পাইনে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর পর্যন্ত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ভর দুপুরে কিভাবে আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। পুলিশ ও দমকল আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পিছনে সরকারী সম্পত্তি নষ্টের উদ্দেশ্যে কোন দুষ্ট চক্রের হাত রয়েছে কিনা সেবিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
আজ থেকে শুরু হলো হুগলিতে নির্বাচন , চলবে শনিবার পর্যন্ত।
সুদীপ দাস , ৩১ মার্চ:- বুধবার থেকে হুগলী জেলায় শুরু হয়ে গেলো নির্বাচন। চলবে আগামী শনিবার পর্যন্ত। কি ভাবছেন হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে তো নির্বাচন ৪র্থ ও পঞ্চম দফায়। আগামি ৬ এবং ১০ই এপ্রিল। তাহলে আজ থেকে কোন নির্বাচন? হ্যাঁ! আজ থেকেই নির্বাচন শুরু হলো! আর তা বিধানসভা নির্বাচনই। এই প্রথম ৮০ বছরের উর্দ্ধে […]
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]
আগামীকাল থেকে চালু হতে চলেছে জলপথ পরিষেবা।
হাওড়া ,৩১ মে:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১দিনের মাথায় আগামীকাল পয়লা জুন থেকে নতুন করে চালু হচ্ছে জলপথ পরিষেবা। জানা গেছে প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হবে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া […]






