কলকাতা , ২ জানুয়ারি:- ফের করোনার থাবা হরিশ মুখার্জী স্ট্রীটে। মারণ ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদারের। দীর্ঘ চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসের চাবি ছিল মানিক বাবুর জিম্মায়। স্মিতবাক, সদাহাস্যময় এই মানুষটি চিরকাল প্রচার এর অন্তরালে থেকে চুপচাপ নিজের কাজটুকু করে গেছেন। তৃণমূলের নেতাকর্মী থেকে সাংবাদিক সকলের সঙ্গে ছিল তার সুসম্পর্ক। এহেন মানিক মজুমদারের প্রয়াণে শোকের ছায়া নেমেছে তৃণমূল শিবিরে। গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিক বাবুর প্রয়াণে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন,’মানিকদার হাসিমুখ আর দেখতে পাবো না। তার অভাব আমরা সকলে অনুভব করব।’ মানিক মজুমদারের প্রয়াণে তৃণমূলের আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। দলের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর করোনা আক্রান্ত হয়ে দিন সাতেক আগে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন মাণিক মজুমদার। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল ম্যালেরিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন মাণিকবাবু। তাই সপ্তাহখানেকের জীবনযুদ্ধের পরেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে হাসপাতালেই প্রাণহানি হয় তাঁর। কোভিড বিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
Related Articles
ঘড়িবাড়ি মাঠ বাঁচাতে গণ অবস্থানে উত্তরপাড়াবাসী।
হুগলি, ২৭ নভেম্বর:- ঘড়িবাড়ি মাঠ বাঁচাতে এবার গণ অবস্থানে সামিল হলেন উত্তরপাড়াবাসী। ঘড়িবাড়ি মাঠ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার উত্তরপাড়ার মাঠ বাঁচাতে আন্দোলনকারীদের সঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই গণ অবস্থানে যোগ দিলেন। রবিবার সকাল থেকেই ঘড়িবাড়ি মাঠের সামনে মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন উত্তরপাড়ার মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সাল থেকে ঘড়িবাড়ি মাঠকে […]
হাওড়ায় ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে পথে মন্ত্রী অরূপ।
হাওড়া , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে লণ্ডভণ্ড বেশ কয়েকটি জেলা। হাওড়ায় সকাল থেকেই প্রবল দমকা হাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গঙ্গাতেও জলস্তর বেড়েছে। ডুবেছে জেটি। বিপদজনক পরিস্থিতিতে অনেক মানুষকেই উদ্ধার করে মঙ্গলবার রাত থেকে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে হাওড়ার বিভিন্ন ঘাট এবং আশ্রয় শিবির পরিদর্শন করেন […]
চায়ের গুমটির মধ্যেই পড়ে দোকানির দেহ। চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া , ৮ জানুয়ারি:- এক চায়ের দোকানির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার সকালে গুমটি দোকানের ভিতর মৃত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। মৃতের নাম রাম জাটি(৫০)। আগে তিনি থাকতেন স্থানীয় বিষ্টুকুন্ডু বাগান এলাকায়। তবে এখন তিনি দোকানের মধ্যেই রাতে শুতেন। স্থানীয়েরা জানান, বৃহস্পতিবার […]







