সুদীপ দাস , ১ জানুয়ারি:- চারিদিকে যখন নতুন বছর নিয়ে উৎসবে মেতে আপামর বাঙালী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র তখন ১লা জানুয়ারী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনের মধ্য দিয়ে পালন করলো। এদিন চুঁচুড়ার মিয়ারবেড় রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে হাজির ছিলেন। ছিলেন ডঃ অতনু সাহা, দেবাঞ্জন বসু, সুহাসকান্তি ভট্টাচার্য্যের মত বিজ্ঞানমনস্ক মানুষরা। এখানে সত্যেন্দ্রনাথ বসুর উপর বিভিন্ন বই প্রদর্শনীর পাশাপাশি বিশ্ববন্দিত এই বিজ্ঞানীর জীবনীমূলক আলোচনা হয়। মানুষের জন্যই বিজ্ঞান, জীবনের জন্যই বিজ্ঞান এই প্রচারধারা আগামি প্রজন্মের মধ্যে পৌঁছে দিতেই এধরনের অনুষ্ঠান। এবিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ বলেন উৎসবের দিনে আমাদের অনুষ্ঠানটা একটু ছোট হলেও আমাদের উদ্দেশ্যে মহৎ!
Related Articles
মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই পর্যটকের।
হাওড়া, ৩ মে:- মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই বাঙালি পর্যটকের। হাওড়ার আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন। এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা […]
কংসাবতী জলাধার থেকে জল না পাওয়ায় বাঁকুড়ায় পথ অবরোধ চাষীদের।
বাঁকুড়া , ২১ জানুয়ারি:- কংসাবতী জলাধার থেকে ক্যানেলের মাধ্যমে সেচের জন্য জল ছাড়া হয়েছে অথচ সেই জল পাচ্ছেন না অনেক চাষী, অভিযোগ তুলে বাঁকুড়ায় পথ অবরোধ চাষীদের। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ধারগ্রামে পথ অবরোধ করেন চাষীরা। বৃহস্পতিবার সকাল থেকে সিমলাপাল-খাতড়া রাস্তার উপর বসে পড়েন ধারগ্রাম, ডুমরিকোল, সাবুবাইদ, চাকা, বেনা, ডাকাই, দহলা গ্রামের কয়েকশ চাষী। অবরোধের ফলে […]
আজও জলঘরির সময় দেখে অনুষ্ঠিত হয় মিত্র বাড়ীর মা দুর্গার সন্ধিপুজো।
মহেশ্বর চক্রবর্তী, ২৮ সেপ্টেম্বর:- ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও সেই জমিদারী প্রথা আর বাংলার বুকে দেখা যায় না। তবে প্রাচীন ঐতিহ্য এখনও রয়েছে। বিশেষ করে প্রাচীন জমিদার বাড়ীর ঐতিহ্যময় আচার অনুষ্ঠানে ধরা পড়ে সাবেকীয়ানা। এখনও ভারতের তথা বাংলার বহমান ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা দেখা যায় জমিদার বাড়ীর দুর্গাপূজোর রীতিনীতিতে। বয়সে প্রবীন হুগলির খানাকুলের সেনহাটের মিত্র […]








