হুগলি,১৬ জানুয়ারি:– নৈহাটিতে বিষ্ফোরন ঘটিয়েছে বাংলাদেশের জেহাদিরা, সিই দেশের মুসলমানেরা। আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত বিজেপির প্রধানমন্ত্রী অভিনন্দন সভার মঞ্চে একথাই বলেন দলের রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। এদিন সিএএ-র সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির থাকার কথা ছিলো রাজ্যনেতা মুকুল রায়ের। তবে এদিন তিনি না এলেও সায়ন্তন বসুর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চ্যাটার্জী, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বরা।
এদিন সিএএ-এর কার্যকারিতা বোঝাতে গিয়ে সায়ন্তন বসু বলেন দেশভাগ হয়েছিলো ভাষার বিচারে নয়, দেশভাগ হয়েছিলো ধর্মের বিচারে। তাই ভারতবর্ষের হিন্দু কিংবা মুসলমানদের বিরোধী আমরা নই। সেজন্যই মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ কিংবা পাকিস্তানে অত্যাচারিত হিন্দুদের আমরা নাগরিকত্ব দেবো। কিন্তু সেইসমস্ত মুসলিম দেশ থেকে আগত মুসলমানেদের এদেশে জিহাদ তৈরী করতে, বোমা বানাতে আমরা নাগরিকত্ব দেবো না। তিনি এদিন বলেন এ দেশের মাটিতে থাকে যারা এ দেশকে টুকরো করার কথা বলবে, আমরা তাদের জীবকে টুকরো করে দেবো, তাদের হাতকে টুকরো করে দেবো। পাশাপাশি এদিন তিনি সংসদ ভবনে হামকারী আফজাল গুরু প্রসঙ্গে বলেন কেউ যদি বলে একটা আফজালকে মারলে আরও আফজাল তৈরী হবে, তাহলে তাদের ধরে মারার নিদান দেন তিনি।Related Articles
প্রকাশ্যে যুবককে লক্ষ্য করে গুলি চললো দাশনগরে , আটক ১।
হাওড়া, ২৪ নভেম্বর:- আবারও প্রকাশ্যে গুলি চললো হাওড়ায়। বুধবার সন্ধ্যায় দাশনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে দাশনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। Post Views: 663
সিঙ্গুরে সর্ষে ছড়িয়ে মুখ্যমন্ত্রী হুগলীর লোককে বোকা বানিয়েছে – দিলীপ ঘোষ।
হুগলি , ৯ সেপ্টেম্বর:- হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জীর নেতৃত্বে বুধবার ধনেখালীতে মদন মোহনতলায় বিজেপির জনসভা অনুষ্ঠিত হলো। এদিন জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন জনসভায় দিলীপ ঘোষ ও লকেট চাটার্জীর হাত ধরে ১০০ জন সংখ্যালঘু তৃণমূলের নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন।এদিন সিঙ্গুর নিয়ে রাজ্য […]
আইপিএল ও টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির আয়োজনে প্রস্তুত সৌদি আরব ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল এবং ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতে তারা তৈরি বলে জানিয়েছে সৌদি আরব। বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এ কাজে তারা সফল হবে বলেও বিশ্বাস করে সৌদি আরবের ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় তারাই যে চলতি বছরের আইপিএল আয়োজনের সুযোগ […]







