হাওড়া , ৩০ ডিসেম্বর:- অর্মত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন। অথচ অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা তাঁর সন্দেহ আছে। হাওড়ায় বললেন বিমান বসু। বুধবার সন্ধ্যায় হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, “অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা আমার সন্দেহ আছে। অর্মত্য সেন সম্পর্কে উনি জানেন কিনা, আচার্য ক্ষীতিমোহন সেন শাস্ত্রী কে অর্মত্য সেনের তা উনি জানেন কিনা আমি জানিনা। উনি বিজেপির সভাপতি। এইসব মানুষের বিষয়ে আনশান প্রশ্নের উত্তর দেওয়া আর উত্তর না দেওয়া একই ব্যাপার।” ভারতের ছাত্র ফেডারেশন ( এসএফআই ) এর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়। কদমতলা বাসস্ট্যান্ড থেকে বঙ্কিম পার্ক পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে এদিন এক সমাপ্তি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Related Articles
লিলুয়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৮ জানুয়ারি:- হাওড়ার লিলুয়ার কোনা সাব স্টেশনের সামনেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক। দমকল সূত্রের খবর, প্লাইউড ও উলু ঘাস থেকে কোনওভাবে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই মুহুর্তে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। Post Views: 313
কুড়মি সমস্যা নিয়ে জঙ্গলমহলের আদিবাসী মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৭ মে:- কুড়মিদের সংরক্ষণ দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে রাজ্য সরকার। তাঁদের প্রতি সহানভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপে ধ্বংসাত্মক আন্দোলনের পথ থেকে সরে এসেছেন কুড়মিরা। এর মধ্যেই বুধবার কুড়মি সমস্যা নিয়ে জঙ্গলমহলের আদিবাসী মন্ত্রী-বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ডাকা হল কুড়মি নেতাদেরও। সূত্রের খবর কুড়মি সমাজের বিভিন্ন সমস্যার কথা […]
কলেজ লাইব্রেরী থেকে উধাও কম্পিউটার, রহস্যজনক চুরি হুগলী ওমেন’স কলেজে!
সুদীপ দাস, ৭ মার্চ:- লাইব্রেরীর গ্রীল কেটে চুরি। খোয়া গেলো দুটি কম্পিউটার। তছনছ একাধিক আলমারি। খোঁজ নেই তথ্যসমৃদ্ধ একটি পেন ড্রাইভও। সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের সেন্ট্রাল লাইব্রেরীতে এভাবেই উপদ্রব চালালো কেউ বা কারা। সোমবার কলেজ খুলতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলী মহিলা মহাবিদ্যালয়ে। কলেজের অধ্যক্ষা সীমা ব্যানার্জী বলেন কলেজের সেন্ট্রাল লাইব্রেরীর গ্রীলের একটি অংশ কেটে […]









