কলকাতা , ২৬ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আজ তার পাশে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। বিশ্বভারতীর উপাচার্য কে লেখা ওই চিঠিতে প্রদীপ বাবু জানিয়েছেন অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব কে নিয়ে এ ধরনের বিতর্ক অনভিপ্রেত। তার ভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক মতাদর্শের কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রদীপবাবু চিঠিতে অভিযোগ করেন। অমর্ত্য সেনের সঙ্গে আপামর বাঙালির আবেগ জড়িত আছে বলে উল্লেখ করে তার জমি সংক্রান্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে উপাচার্যকে তিনি অনুরোধ জানিয়েছেন।
Related Articles
ভ্যাকসিন নিলেন ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
হাওড়া, ২১ এপ্রিল:- ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিলেন। বুধবার দুপুরে তিনি জেলা হাসপাতালে আসেন। কোভিড ভ্যাক্সিন নেন। তিনি বলেন, করোনার প্রতিষেধক নিতে সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রতিষেধক নিলে করোনাকে অনেকাংশেই প্রতিহত করা যায়। আর সকলে মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন। Post Views: 351
বাংলার আকাশে ফের অশনি সংকেত।
কলকাতা, ২০ মে:- ভোটের আবহেই বাংলার আকাশে ফের অশনি সঙ্কেত। বঙ্গোপসাগরে মাথা তুলছে ঘূর্ণিঝর রিমাল। আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটের দিন দুর্যোগের পূর্বাভাষ থাকায় বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ওইদিন ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলায়। যেখানে দুর্যোগের পূর্বাভাষ থাকায় ভোটে বাড়তি আশঙ্কা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের […]
আইএসএলের পর এবার আইলিগেও ফর্ম্যাট বদল !
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- এবার ভারতের একের পর এক লিগে ফর্ম্যাট বদলের ভাবনা। ইতিমধ্যে আইএসএলে ১০ দলকে তিন গ্রুপে ভাগ করে খেলানোর পরিকল্পনা রয়েছে। একটি গ্রুপে ৪ দল ও বাকি দুইয়ে তিনটি করে দল থাকছে। আইএসএলের পর এবার আইলিগেও ফর্ম্যাট পাল্টে খেলার ভাবনা চিন্তা শুরু হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আই লিগের ফর্ম্যাট বদল […]







