কোচবিহার , ২৫ ডিসেম্বর:- বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের এর উপর গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার মাথাভাঙ্গা থানার সামনে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি শুরু হওয়ার আগেই থানা সামনে উপস্থিত হয়েছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা। প্রসঙ্গত, গতকাল রাতে মাথাভাঙা শহরের সুটুংগা সেতু সংলগ্ন এলাকায় বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের উপর গুলি চালানোর ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেই শুক্রবার বিজেপি নেতারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে মাথাভাঙ্গা থানার পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা কোনো ভাবেই যাতে থানা ঢুকতে না পারে তার জন্য থানার গেটে বেরিকেট লাগানো হয়েছে, মোতায়ন করা হয়েছে প্রচুর পুলিশ। মাথাভাঙ্গা পুলিশের দাবী, এই বিক্ষোভের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই আমরা সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।
Related Articles
করোনার সংক্রমণ বাড়ায় মাস্ক ও বিধি নিষেধের ওপরে জোর দিল সরকার।
কলকাতা, ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার মাস্ক ব্যবহার ও অন্যান্য করোনা বিধিননিষেধ মেনে চলার ওপরে জোর দিয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ সহ সার্বিক করোনা টিকাকরণে জোর দিতে বলা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলা জেলা শাসক, পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব […]
আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু।
হাওড়া,২০ ডিসেম্বর:- হাওড়া আদালতের এক আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু হল। মৃতার নাম ফাল্গুনী মন্ডল। শুক্রবার সকালে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ব্যাঁটরা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। মৃতার স্বামী এবং ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ […]
জেলায় প্রথম আতা ফলের নির্যাস থেকে তৈরি মিষ্টি সিঙ্গুরে
হুগলি , ১৬ নভেম্বর:- ভাতৃদ্বিতীয়া উপলক্ষে সকাল থেকে মিষ্টি দোকানে চলছে মিষ্টি কেনাকাটা। তবে গতবারের তুলনায় এবার মিষ্টির দোকানে ক্রেতা কম। সিঙ্গুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে একটি মিষ্টির দোকানে এবছর ইটালিয়ান ডেসার্ড টিরামিসু সন্দেশ তৈরি করেছে। তাতে রয়েছে কাজু, এলমন্ট বাদাম, শোনপাপড়ি ও সন্দেশের মিশ্রণ। এছাড়াও রয়েছে মাটির থালায় চামচ সহ বিভিন্ন পদের মিষ্টি। ট্র্যডিশনাল মিষ্টির […]









