হুগলি , ২২ ডিসেম্বর:- হুগলি জেলায় ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ইতিমধ্যে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু। এদিন গোঘাট থেকে কামারপুকুর যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। পথে মান্দারণ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে যাত্রী বোঝাই থাকায় সকলেই দুর্ঘটনার কবলে পড়েন। সকলকে প্রথমে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তিন জনের। আহতদের অনেককে পাঠানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের সংখ্যা প্রায় পঁচিশের উপর। এদিন এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
শাসক-বিরোধী বাদানুবাদে উত্তপ্ত রাজ্য বিধানসভা।
কলকাতা, ২৮ নভেম্বর:- ভিন্ন ভিন্ন রাজনৈতিক বিষয়ে বিরোধী বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল আজ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছে। আগামী কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী […]
বাংলাদেশে হিংসা সীমান্তের এপারে সুরক্ষা নিয়ে সতর্ক নবান্ন।
কলকাতা, ১৮ অক্টোবর:- প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে সতর্ক রাজ্য সরকার। সীমান্তবর্তী জেলাগুলিকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করে চলতি উৎসবের মরসুমের প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্য গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী সব জেলার পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের পরিস্থিতির উপর নজর রেখে বাড়তি সর্তকতা নেওয়ার কথা […]
কোচবিহার শহরে আগ্নিকান্ড, আতঙ্কিত ব্যাবসায়ীরা।
কোচবিহার, ১১ মার্চ :- আগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কোচবিহার শহরে। বুধবার দুপুরে হঠাৎই শহরের ব্যাস্ততম এলাকা এ এল দাস চৌপথিতে ইলেকট্রিক পোলে আগুন লাগে। এই ঘটনায়আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যাবসায়িরা। সাথে সাথে খবর দেওয়া হয় কোচবিহার দমকল কেন্দ্রে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন বিশ্ব সিংহ রোডের এ এল দাস চৌপথিতে। বেশ কিছুক্ষণের চেষ্ঠায় আগুন […]








