হাওড়া , ২২ ডিসেম্বর:- হাওড়ার চ্যাটার্জী হাট থানা এলাকায় রেঁস্তোরায় হামলার ঘটনা ঘটল। রেঁস্তোরা বন্ধ করার সময় দুই যুবক টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ফোন করে আরও লোক ডেকে মারধর রেঁস্তোরার মালিককে। অভিযোগ দায়ের হয়েছে চ্যাটার্জিহাট থানায়। সিসিটিভিতে ধরা পড়েছে হামলার ছবি। এই হামলা প্রসঙ্গে রেস্তোরাঁর কর্মচারী ফারুক আনসারি জানান, সোমবার রাত প্রায় ১১-১৫ মিনিট নাগাদ তাঁরা রেঁস্তোরা বন্ধ করে বেরোচ্ছিলেন। সেই সময় একজন লোক রেঁস্তোরায় আসে। ওই লোকটি টাকা দাবি করে। কেন জিজ্ঞাসা করায় সে বলে এখানে ব্যবসা করার জন্য তাঁকে টাকা দিতে হবে। রেঁস্তোরা মালিক সেই টাকা দিতে অস্বীকার করায় লোকটি বচসা শুরু করে। দোকান খুলতে দেবে না বলে হুমকি দেয়। এরই মধ্যে সেখানে প্রায় চার পাঁচজন জন চলে আসে। এরা সকলে মিলে মারধর শুরু করে রেঁস্তোরার মালিক এবং তাঁর ছেলেকে।
Related Articles
মদন মিত্রের মুখে এবার বোমা হুমকি।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখে এবার বোমা-হুমকি। বালির পাঠকপাড়ায় শনিবার এক অনুষ্ঠানে এসে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মদন। নবান্ন অভিযানের দিন শুভেন্দু অধিকারীর মন্তব্য তুলে ধরে মদন মিত্র বলেন, “যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন “ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস”, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট […]
একই রোগীকে দেখতে হাসপাতালে তুলকালাম তৃণমূল বিজেপির।
সুদীপ দাস, ১৩ নভেম্বর:- একই রোগীকে দেখতে হাসপাতালে তৃণমূল-বিজেপি। তুলকালাম চুঁচুড়া সদর হাসপাতালে। তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপির মহিলা বাহিনীর। তুমুল হৈচৈ হাসপাতাল চত্ত্বরে। একটা সময় হাতাহাতি হওয়ার জোগার। কোনওক্রমে বিজেপির পুরুষ ব্রিগেড পরিস্থিতি আয়ত্তে আনলেন। ঘটনার সূত্রপাত আজ দুপুর পৌণে একটা নাগাদ। গতকাল বাঁশবেড়িয়ার ১৬নম্বর ওয়ার্ডে জগন্নাথ দাসের পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় […]
বিজেপির কেন্দ্রীয় নেতার উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ
হুগলি,৭ ডিসেম্বর:- বিজেপির কেন্দ্রীয় নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলার প্রতিবাদে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলের নেতা কর্মীরা। গতকাল তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল শ্রীরামপুর। তৃণমূল অভিযোগ করে তাদের উপর হামলা চালায় বিজেপি নেতার নিরাপত্তা রক্ষীরা। আবার বিজেপি অভিযোগ করে তাদের নেতা কবীর শঙ্কর বোসের উপর হামলা ও […]










