কোচবিহার , ২১ ডিসেম্বর:- প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এই টাকার জন্য নানা ভাবে আবেদন নিবেদন করার পরেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হন ঠিকাদাররা। তাঁদের আরও দাবি, এই বকেয়া না মিটলে বর্ষার আগে বন্যা ও ভাঙন রোধে জেলা জুড়ে যে কাজ করতে হয়, সেটাও করা সম্ভব হবে না। ফলে আগামী বর্ষায় বন্যা ও ভাঙন সমস্যা মারাত্মক ভাবে দেখা দেবে। সেচ দফতরের কোচবিহারে নির্বাহী বাস্তুকার বলেন, “ ঠিকাদারদের একটি বকেয়া রয়েছে। সেই কারনে তাঁদের আন্দোলন চলছে। তাঁদের এই আন্দোলনের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
এ,টি,এম কাউন্টারে করোনা ! বাড়ছে উদ্বেগ।
A, T, Mহুগলি , ২০ জুলাই:- জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সিংহভাগ এটিএম প্রহরি বিহীন । সেই সমস্ত এটিএম গুলি নিত্য ব্যবহার করছে। কিন্তু এটিএম কাউন্টারগুলি কোন ভাবেই স্যানিটাইজ করা হচ্ছে না। এছারা সেগুলির উপড়ে নজরদারি না থাকায় এটিএম কাউন্টার থেকে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এই দাবি কে সামনে রেখে হুগলি জেলাশাসক […]
ভোটের আগের দিন হাওড়াতেও চলছে প্রস্তুতি।
হাওড়া, ৭ জুলাই:- বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েতের DCRC দেয়া হচ্ছে নিশ্চিন্দার পল্লীমঙ্গল স্কুল থেকে। ১৮৪টি পোলিং স্টেশনে ভোট কর্মীরা তাদের ব্যালট পেপার, ব্যালট বক্স এবং ভোটের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে ওই এলাকা। Post Views: 404
শিবরাত্রির সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে […]








