কলকাতা ,২১ ডিসেম্বর:- বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশ মেনে শুভেন্দু আজ দুপুরে তাঁর সামনে হাজির হয়ে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেন নি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো। উল্লেখ্য, ১৬ তারিখ অধ্যক্ষ বিধানসভা ছেড়ে চলে যাবার পর শুভেন্দু সেখানে গিয়ে সচিবের কার্যালয়ে যে ইস্তফাপত্র জমা দেন, তাতে কোনো তারিখ ছিল না। ১৭ তারিখ অধ্যক্ষ জানান, নিয়মবিধি মেনে শুভেন্দু ইস্তফা দেন নি। তাই বিষয়টি খতিয়ে না দেখে তিনি পদত্যাগপত্র গ্রহণ করছেন না। আজ অবশ্য সশরীরে হাজির হয়ে তাঁর সব প্রশ্নের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।
Related Articles
৭ দফা দাবী নিয়ে ডেকরেটার্স ব্যাবসায়ীদের ধর্মঘট হুগলিতে।
সুদীপ দাস, ২০ সেপ্টেম্বর:- অনুষ্ঠান বাড়িতে ৫০ জনের বেশী জমায়েত না করার সিদ্ধান্ত অবিলম্বে শিথিল করা সহ মোট ৭ দফা দাবীর ভিত্তিতে সোমবার রাজ্যব্যাপী ডেকরেটার্স ব্যাবসায়ীরা ধর্মঘটে সামিল হলো। এদিন রাজ্যের কোথাও সাধারন অনুষ্ঠান তো দূরের কথা কোন পুজো প্যান্ডেলে পর্যন্ত কাজ হয়নি। রাজ্যব্যাপী এই কর্মসুচির অঙ্গ হিসাবে এদিন হুগলী জেলা ডেকরেটার্স সমন্বয় সমিতির সদস্যরা […]
ট্যাক্সিতে খোওয়া যাওয়া টাকার ব্যাগ ফেরত।
হাওড়া,২ ফেব্রুয়ারি:- ট্যাক্সিতে খোওয়া যাওয়া এক ব্যক্তির টাকা ফেরত দিল পুলিশ। রবিবার হাওড়া সিটি পুলিশ উদ্যোগ নিয়ে ওই টাকার ব্যাগ ফেরত দেন অভিযোগকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, বিনোদ সাউ নামে এক ব্যক্তি এদিন বন্ডেল গেট থেকে হাওড়া স্টেশনে আসেন। স্টেশনে আসার কিছুক্ষণ পর খেয়াল হয় তাঁদের সঙ্গে থাকা এক লক্ষ টাকা সহ ব্যাগ খোওয়া […]
মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা।
হাওড়া, ৩ ডিসেম্বর:- হাওড়ার আন্দুলের মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে এবার জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা। এই কাজে খরচ ধার্য্য হয়েছে প্রায় ১ কোটি টাকা। হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে ওই পাকা ড্রেন। জানা গেছে, হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এতদিন জল জমার সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যায় […]








