পূর্ব বর্ধমান , ২০ ডিসেম্বর:- মন্তেশ্বর থানা পুলিশের বড় সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ ডাকাতকে ধরল মন্তেশ্বর থানার আধিকারিক। সৈকত মন্ডল এর নেতৃত্বে মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হয়েছে দড়ি, ভোজালি, লাঠি, শাবল সহ ডাকাতির সরঞ্জাম। ধৃতরা শান্তি মাঝি, উত্তম নাগ, দিনু নাথ, শান্ত মাঝি, ও দুলাল খান,মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলের নবগ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত্রে মন্তেশ্বরের কাটোয়া মালডাঙ্গা রোডের বাঘাসন গ্রাম পাকুম মুড়ি সংলগ্ন ক্যানাল ব্রিজ এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, দশ বারো জনের একটি দল ওই এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল। পুলিশের টহলদারি গাড়ি দেখে তারা পালাবার চেষ্টা করে। তাদের মধ্যে পাঁচ জনকে ধরে ফেলে পুলিশ। বাকিদের সন্ধান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
Related Articles
ঘূর্ণিঝড়ের সর্তকতায় হাওড়ায় ট্রেনের চাকায়পরানো হলো চেন তালার বেরি।
হাওড়া, ২৪ অক্টোবর:- ক্রমশ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’। তার আগে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হলো চেন-তালা। দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা জানান, ঘূর্ণিঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা বগি গড়িয়ে গিয়ে অনেক সময় ঘটার আশঙ্কা থাকে। রেলের সম্পত্তির ক্ষতি হতে পারে। সেকারণেই বগিগুলোর চাকা চেন তালা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এর […]
মগড়ায় শুট আউটে গ্রেফতার দুই দুষ্কৃতি, শত্রুতার জেরে খুনের চেষ্টা, দাবী পুলিশের।
হুগলি , ৩০ আগস্ট:- বুধবার মধ্য রাতে মগড়ার নাকসা মোড় এলাকায় জিটি রোডে মোটর বাইক আরোহী দুই জনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা।বাইকে পান্ডুয়ার দিক থেকে মগড়ার দিকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে ও মইদূল ইসলাম। দু’জনই গুলিবিদ্ধ হন। বর্তমানে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন।সেই ঘটনার পরেই তদন্তে নামেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।গতকাল রাতে মগরা শঙ্খনগরের […]
সন্ধ্যে সাতটা থেকে সকাল ৭ টা পর্যন্ত যে নাইট কারফিউ ঘোষণা করেছে রাজ্য সরকার তার পক্ষপাতী নয় -মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,১৮ মে:- মানুষের জীবন-জীবিকার সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েই আগামী ৩১ মে পর্যন্ত রাজ্য লকডাউন চালানো হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন চতুর্থ পর্যায় এই লক ডাউন এ অর্থনৈতিক কাজকর্মে আরো গতি আনা হবে। এজন্য অন্য বেশ কিছু ক্ষেত্রকে এই পর্যায়ে ছাড় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কনটেইনমেন্ট জোনএর সংজ্ঞা বদল করে সংক্রমণের নিরিখে বুথ […]










