প্রসেনজিৎ মাহাতো ,১৯ ডিসেম্বর:- শহর কলকাতায় শীতের আমেজ পুরোপুরি আসেনি। তার মধ্যেই ফুটবল প্রেমীদের জন্য গা গরম করা খবর। মেসি, মারাদোনা, পেলে, ভালদেরমার মত কিংবদন্তিদের পর এবার কি তিলোত্তমায় পদধূলি পড়তে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? যে সংস্থা বছর তিনেক আগে মারাদোনাকে কলকাতায় এনেছিলেন, তারাই চেষ্টা চালাচ্ছেন রোনাল্ডোকে আনার। তবে, চূড়ান্ত কিছু হয়নি। মেসির পর রোনাল্ডোকে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় স্বপ্ন পূরণ হয়নি। নতুন বছরে ২০২১ সালে তাহলে কি ফুটবল প্রেমীদের রোনাল্ডোর স্বপ্ন পূরণ হতে চলেছে?সম্ভাবনা উঁকি মারছে।এজেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু কিংবদন্তি রোনাল্ডোর ব্যস্ত সূচির মধ্যে থেকে কলকাতা সফরের জন্য তিনি কিভাবে সময় বার করেন এখন সেটাই দেখার।
Related Articles
নবান্ন অভিযান নিয়ে গিয়ে পুলিশের আঘাতে মৃত্যু কোতুলপুরের যুবকের।
বাঁকুড়াঃ, ১৫ ফেব্রুয়ারি:- গত ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান এর ডাক দিয়েছিল আমাদের রাজ্যের দশটি যুব ফেডারেশন সংগঠন। কাজের দাবিতে ও চাকরির দাবিতে তারা এই অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু নবান্নর অনেক আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এবং জলকামান ও কাঁদুনে গ্যাস ছোড়েন। এছাড়াও তাদের ওপর পুলিশ ও অমানবিক আচরণ করেন ও লাঠি চার্জ […]
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ যুব তৃণমূলের। পোড়ানো হলো মোদীর কুশপুতুল।
হাওড়া , ২৫ জুন:- টানা ১৭ দিন ধরে বেড়েছে পেট্রলের দাম। এরপর বুধবার ফের বেড়েছে ডিজেলের দামও। জ্বালানির এই চড়া দর নিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল। বৃহস্পতিবার এই নিয়ে হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বক্তব্য রাখেন তৃণমূল যুব নেতৃত্ব। […]
চাকরির মেলা হাওড়ায়।
হাওড়া, ১৪ আগস্ট:- হাওড়ার লিলুয়া ডন বস্কো টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণেই চাকরির মেলার আয়োজন করা হলো। সোমবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক সহ স্কুলের ফাদার এবং শিক্ষকরা। এই মেলা থেকেই দেওয়া হবে চাকরি। প্রায় দু’শো জন পড়ুয়া ইন্টারভিউ দেবেন। এই মেলার মধ্যে মোট […]









