হুগলি , ১৫ ডিসেম্বর:- বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম সৌরিশ দাস (২১)। সৌরিশ তারকেশ্বর চাপাডাঙ্গা কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলো। দিন কয়েক আগেই হুগলীর বৈদ্যবাটি থেকে চুঁচুড়ার কৃষ্ণপুর বাজারে নতুন একটি আবাসনে ওঠে বিজেপি কর্মী সোমনাথ দাসের পরিবার। সোমনাথের একমাত্র সন্তান সৌরিশ। মঙ্গলবার বিকেলে চারতলা ওই আবাসনের ছাদে মোবাইল ফোনে কারোর সাথে কথা বলছিলো সৌরিশ। সেসময় কোনভাবে ওই ছাদ থেকে নীচে পরে যায় সে। তরিঘড়ি তাঁকে স্থানীয়রা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষনের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।
Related Articles
জেলার সবথেকে বড়ো কোয়ারেন্টাইন সেন্টার হতে চলেছে ডানকুনি।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনার মত মহামারী ব্যাধিতে যাতে রোগীরা সুচিকিৎসা পেতে পারেন তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনির ৪ নম্বর ওয়ার্ডে একটি ১০০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ সকালে হুগলির জেলা শাসক ওয়াই এস রত্নাকর রাও শ্রীরামপুরের মহকুমা শাসক , হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং […]
লকডাউন ভেঙে বাজারে ভিড় , লাঠিচার্জ পুলিশের।
হাওড়া,৬ মে:- আজ সকালে হাওড়ার শিবপুর থানা এলাকায় রামকৃষ্ণপুর লেনে জয়হিন্দ বাজারে ভ্যানে করে সবজি বিক্রি হচ্ছিল। সেই সময় বাজার করতে এসে মানুষের ভিড় জমে যায়। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে সবজি, ফল উল্টে দেয়। লকডাউন ভেঙে কেন এই এলাকায় বাজার বসেছে সেই বিষয়ে শিবপুর থানা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে। Post Views: 411
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ‘সেপাই’ নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে ধৃত বালি থানায়।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- এক ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করল হাওড়ার বালি থানার পুলিশ। জানা গেছে, চন্দন মিশ্র নামের এক যুবককে শুক্রবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের ‘উত্যক্ত’ করার অভিযোগে বেলুড় ধর্মতলা রোড থেকে পুলিশ গ্রেফতার করে। এর কিছুক্ষণ পরেই চন্দনকে ছাড়াতে বালি থানায় এসে হাজির হন ‘ভুয়ো আইপিএস’ নরেশ কুমার। অভিযোগ, তিনি নিজেকে আইপিএস অফিসার ও […]







