হুগলি , ১৩ ডিসেম্বর:- বঙ্গধ্বনি কর্মসূচি সফল করতে রিষড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো, রিষড়া ওয়েলিংটন জুটমিল মাঠে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এর উপস্থিতিতে এই সভায় যোগ দেয় প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় ধর্মেন্দ্র সিং। এই সভা থেকেই বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রিষড়ার পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ প্রশাসক জাহিদ হাসান খান, হর্ষ প্রসাদ বন্দোপাধ্যায়, চন্দ্রমনি সিং, মনোজ গোস্বামি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
Related Articles
পাঁচ বছর পর শিল্ডের সেমিতে মহমেডান
প্রসেনজিৎ মাহাতো , ১৪ ডিসেম্বর:- শিল্ডের কোয়ার্টার ফাইনালে গোকুলাম এফসি–কে ১–০ হারিয়ে শেষ চারে মহমেডান। পঁাচ বছর বাদে শিল্ডের সেমিতে মহমেডান। ২০১৪ সালে কোচ সঞ্জয় সেনের কোচিংয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর শিল্ড অনূর্ধ্ব–১৯ হয়ে গিয়েছিল। বুধবার যুবভারতীতে আইএফএ শিল্ডের সেমিফাইনালে মহমেডানের মুখোমুখি রিয়েল কাশ্মীর। অপর ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামবে ইউনাইটেড স্পোর্টস। খেলা হবে কল্যাণীতে। […]
বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা।
সুদীপ দাস, ১৬ নভেম্বর:- বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা। কোভিড অবহে খরচ বাঁচাতে এই ক্লাবের সদস্য সহ এলাকার ক্ষুদেদের প্রচেষ্টায় বিগত তিন মাস ধরে এক অসাধারন থিম উপহার পাবেন সাধান দর্শনার্থীরা। যে থিমে বাঁশবেড়িয়ার ভৌগোলিক অবস্থান হুগলী নদীর পার, ইশ্বরগুপ্ত সেতু এবং সেতুর দুপাশে হংসেশ্বরী মন্দির এবং গাজি দরগাকে দেখানো হয়েছে। মাঝে লেখা […]
শ্রীরামপুরে গঙ্গার জলে ভাসছে আশ্চর্য পাথর।
হুগলি, ২৪ জুন:- গঙ্গার জলে ভাসছে আশ্চর্য পাথর! তা দেখেই চাঞ্চল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুক্রবার সকালে শ্রীরামপুরের রায়ঘটে গঙ্গায় চান করতে এসে ওই পাথর দেখতে পায় দুটি স্থানীয় কিশোর। পাথরকে ভাসতে দেখেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান গঙ্গার ঘাটে। ভাসমান পাথর কে দেখে অনেকেই পৌরাণিক কাহিনী রামায়ণের কথা মনে করছেন। শুক্রবার সকালে গঙ্গা স্নান করতে গিয়ে […]










