শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর:- কার্শিয়াংএ পর এদিন শিলিগুড়ির অদূরে সুকনায় জনসভা করল বিনয় তামাং ও অনিত থাপা। কার্শিয়াং এ রোশন গিরীর জনসভার পরেই জনসভার ডাক দেয় অনিত থাপা। এবং সেদিনই জানানো হয় শিলিগুড়িতে জনসভার ডাক দিচ্ছে বিনয় শিবির। এরপর এদিন সুকনাতে বিনয়-অনিত জনসভা করলেন। তবে এদিনের জনসভা বিনয়পন্থি কর্মী সমর্থক ছিল দেখার মতো। এবং জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন যে গোটা উত্তরবঙ্গে শান্তি ও প্রশান্তি আছে এখানে রাজনৈতিক সংস্কৃতি আছে। তাই আমরা এখানে এটাই বজাই রাখতে চাই। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এখানকার মানুষের সাথে বিচার হয়নি তাদের বিচার হওয়া দরকার। এবং বিমল গুরুং প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন যে বিমল গুরুং ও রোশন গিরি আমার সিলেবাসের বাইরে।
Related Articles
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবার রাজ্যে।
কলকাতা , ১৯ মার্চ:-নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুল বেঞ্চ এবার রাজ্য সফরে। কমিশন সূত্রে খবর আগামী ২৩ শে মার্চ তারা রাজ্যে আসছেন। ওই দিন সকাল এগারোটা কুড়ি মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপর দুপুর বারোটা নাগাদ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সাথে বৈঠক করবেন। দুপুর তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, […]
রাজভবনের গেটে আছড়ে পড়লো রোহন মিত্রের নেতৃত্বে যুব কংগ্রেসের বিক্ষোভ।
কলকাতা,৪ মার্চ:- লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে বিজেপি- দুষ্কৃতকারী হামলার প্রতিবাদে আজ রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের ছাত্র-যুবরা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং দিল্লির পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের গ্রেফতার করে আটক করে। দঃকোলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চ্যাটার্জী, কোলকাতা […]
দেশের হয়ে সোনা জয় করে ফিরলো মহিলা খোখো দলের সর্বকনিষ্ঠ সদস্যা ঈশিতা।
হুগলি,৯ ডিসেম্বর:- একটা সময়ে নিজের মেজো মেয়েকে মাঠে নিয়ে গেলেও ছোট মেয়েকে মাঠের পাশেই বসিয়ে রাখতেন মা। সেই মেয়েই দেশের হয়ে সোনা জয় করে ফিরলো। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা খোখো দলের সর্বকনিষ্ঠ সদস্যা ঈশিতা বিশ্বাসকে নিয়ে উচ্ছ্বাসে মাতলো তার ক্লাব চুঁচুড়ার কোদালিয়া সংঘের সদস্যরা। আজ হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে হুগলি […]








