প্রসেনজিৎ মাহাতো , ১০ ডিসেম্বর:- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহনবাগান। গত ম্যাচে হারতে হয়েছে। তাই সাবধানে পা ফেলে ৩ পয়েন্ট না এলেও ১ পয়েন্ট পাখির চোখ হাবাসের দলের। সুব্রত পালের দলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা সবুজ–মেরুন শিবিরে। এ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না জাভি হার্নান্ডেজ। তঁার অভাব পূরণের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন হাবাস। প্রণয় হালদার বা শেখ সাহিল খেলতে পারেন। হায়দরবাদ দুরন্ত ছন্দে। ম্যাচটা মোটেই হালকা নিচ্ছেন না হাবাস। বলেন, ‘সব দলকেই শ্রদ্ধা করি। ওরা খুব ভাল দল। তবে আমাদের লক্ষ্য থাকবে জয়। ছেলেদের সেইভাবে তৈরি করেছি।’ গত ম্যাচে হারের প্রসঙ্গে হাবাস বলেন, ‘সব ম্যাচ যে জিতব, এমন কোনও কথা নেই। তবে জেতার লক্ষ্যে নামতে হবে। ভুলভ্রান্তি হবেই। তা শুধরে এগিয়ে যাওয়ার নামই জীবন। হায়দরাবাদের অ্যাটাকিং লাইনকে সমীহ করছেন হাবাস। সেইসঙ্গে দলে রয়েছেন সুব্রত পালের মতো বর্ষীয়ান গোলরক্ষক। হাবাস প্রথমার্ধটা মেপে নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের রাস্তায় হাঁটতে চান।
Related Articles
হাওড়া পুরসভার ভোট প্রক্রিয়ার কাজ শুরু হল। নতুন বছরেই হতে চলেছে পুরসভার নির্বাচন।
হাওড়া,২০ ডিসেম্বর:- বেজে গেল হাওড়া পুরভোটের দামামা। শুক্রবার হাওড়ার জেলাশাসক সর্বদলীয় বৈঠক করে নতুন বছরে হাওড়া পুরভোটের ইঙ্গিত দিলেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া মহিলা সংরক্ষণের খসড়া নোটিশ দিলেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের। এই খসড়া তালিকা ঘিরে শুরু হয়েছে জল্পনা। খসড়া তালিকায় পাশ হওয়া মহিলা সংরক্ষণের পুনর্বিন্যাসে কপালে ভাঁজ ২০১৩ সালে পুরভোটে জয়ী একাধিক কাউন্সিলার […]
বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।
কলকাতা , ২২ জানুয়ারি:- বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শনিবার ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত দিয়ে […]
আরও আধুনিক হবে চিড়িয়াখানা প্রাগের সঙ্গে চুক্তি বন দপ্তরের।
কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর চিড়িয়াখানার আধুনিকীকরণের জন্য চেক প্রজাতন্ত্রের প্রাগের চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন দেশের চিড়িয়াখানার পরিকাঠামো এবং বন্যপ্রাণ বৈচিত্র দেখার পরে প্রাগের চিড়িয়াখানার পরিকাঠামো ও বন্যপ্রাণ বৈচিত্র দেখে পছন্দ হয় বন দফতরের কর্তা ও আধিকারিকদের। প্রযুক্তি গত সহায়তায় আধুনিকীকরণ নিয়ে প্রস্তাব দেখে রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরেই বনদপ্তর […]








