সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিতে নেবে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। রবিবার পোলবা দাদপুর ব্লকের সুগন্ধার গটু বাজার এলাকায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন সাংসদ লকেট। সেখানে তিনি ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দেন। এদিন লকেট চ্যাটার্জির সাথে উপস্থিত ছিলেন বহু বিজেপির নেতা কর্মীরা। এদিন সাংসদ লকেট চ্যাটার্জী বলেন বাংলার দুর্নীতিকে দূর করতে স্বচ্ছতার প্রয়োজন আছে। ২০২১ এ ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তৃণমূল সরকার হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
Related Articles
হাওড়ার পাইকারি বাজারে মিলছে বাংলাদেশের রুপালি শস্য।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- দীর্ঘ টালবাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ। এখান থেকেই খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। হাওড়ার পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট দশ […]
সরস্বতী পুজোয় সম্প্রীতির মেলবন্ধন বৈদ্যবাটি কাজীপাড়ায়।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- বুধবার সকালে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় মিলে বাগদেবীর আরাধনায় ব্রতি হল। বৈদ্যবাটির কাজীপাড়ায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় প্রথম বার্ষিক সরস্বতী পূজায় এই মেলবন্ধন দেখা গেল। এলাকার হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলে আজকের মা সরস্বতী বন্দনায় ভর্তি হয়েছিল। সকাল থেকেই এই উপলক্ষে কাজীপাড়া সংলগ্ন এলাকায় একটা উৎসবের মেজাজ ছিল, আজ এখানে পুস্পঞ্জলিরর […]
অসুস্থ নারায়ন দেবনাথ কে হাসপাতালে দেখতে গেলেন অরূপ রায়।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বাংলা কমিকসের প্রাণপুরুষ পদ্মশ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই মুহুর্তে অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। Post Views: 705









