সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিতে নেবে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। রবিবার পোলবা দাদপুর ব্লকের সুগন্ধার গটু বাজার এলাকায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন সাংসদ লকেট। সেখানে তিনি ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দেন। এদিন লকেট চ্যাটার্জির সাথে উপস্থিত ছিলেন বহু বিজেপির নেতা কর্মীরা। এদিন সাংসদ লকেট চ্যাটার্জী বলেন বাংলার দুর্নীতিকে দূর করতে স্বচ্ছতার প্রয়োজন আছে। ২০২১ এ ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তৃণমূল সরকার হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
Related Articles
জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন ও ৩৭তম জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে বেলুড় মঠে। একই সঙ্গে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান আজাদী কি অমৃত মহোৎসবের ভার্চুয়ালি দিল্লি থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সম্পূর্ণ অনুষ্ঠানটি ভার্চুয়ালি মাধ্যমে হচ্ছে। Post Views: 785
গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এই ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন মানসিক ভারসাম্যহীন বয়স্ক দুই ভাইবোন। দমকলের তৎপরতায় এদের সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর হাওড়ার সালকিয়া অরবিন্দ রোড এলাকায় সোমবার রাত প্রায় দুটো নাগাদ একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। দমকলে […]
জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ।
হাওড়া, ৮ জুলাই:- জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় বুথ দখলের অভিযোগ তুললো আইএসএফ। বড়গাছিয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭৩ এবং ৭৪ নম্বর বুথ দখল করে ছাপ্পা মারার অভিযোগ আইএসএফ এর কর্মী সমর্থকদের। গ্রামবাসীরা ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত সরিয়ে দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এছাড়াও চামরাইল […]









