বাঁকুড়া, ৬ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বিজেপি পার্টি অফিসের ঝাড়ুদার বলে কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় রেলের বস্তি থেকে উচ্ছেদের প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন রাজ্যপাল বিজেপি পার্টি অফিসে ঝাঁট দিতে যায়। একবার মুকুল ডাকল ছাঁট দিতে গেল, একবার দিলীপ ডাকল ঝাঁট দিতে গেল। আবার আবার মুকুল দিলীপরাও ঝাঁট দেয়। এবার যারা আমাদের দল থেকে নুতন যারা বিজেপিতে যাচ্ছে তারাও এবার অফিস, টফিস ঝাঁট দিতে যাবে। পাশাপাশি, রেলবস্তি উচ্ছেদ করতে এলে আরপিএফের হাত কেটে ফেলারও নিদান দেন তিনি। খড়গপুরের ডি,আর,এম এবং বাঁকুড়া ও পুরুলিয়ার বিজেপি দুই সাংসদকে চ্যালেঞ্জ করে বলেন দম আছে তো রেলবস্তি উচ্ছেদ করে দেখাক। আমরা সাথে আছি। আর মহিলারা ঝাঁটা, বঁটি নিয়ে আরপিএফকে তাড়াবে।
Related Articles
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ।
হাওড়া, ১৭ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম ব্রিজের উপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছান। তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। অবরোধের জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত […]
ওভারলোডিং বন্ধের দাবিতে নতুন করে আন্দোলন সিঙ্গুরে।
হুগলি, ২৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর উপর আস্থা হারিয়ে ওভারলোডিং বন্ধের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে সিঙ্গুর থেকে। শনিবার বিকালে সিঙ্গুরের মল্লিকপুর লোহা পট্টীতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওপারেটর এস্যোসিয়েশনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার ট্রাক মালিক ও সংগঠনের নেতৃত্বরা। অভিযোগ, বিভিন্ন বালি, পাথর, কয়লা খাদান থেকে […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বুধবার সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার নবান্নে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন থেকে শুরু করে মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।উপস্থিত ছিলেন রেল, কলকাতা বন্দরের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষনা গঙ্গাসাগর মেলাকে একশ শতাংশ পরিবেশ বান্ধব […]









